বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
“পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা” ফকিরহাটের লখপুর জাহাজঘাটা ওয়াপদার ভেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন মেরামতের দাবী

“পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা” ফকিরহাটের লখপুর জাহাজঘাটা ওয়াপদার ভেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন মেরামতের দাবী

পি কে অলোক, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের খাজুরা ৩নং ওয়ার্ডের জাহাজঘাটা তেমাথা ওয়াপদার ভেড়ীবাঁধে ভাঙ্গন এখন চরম আকার ধারণ করেছে। অতিবর্ষণ আর জোয়ারের পানি বৃদ্ধি পেলে ওয়াপদার ভেড়ীবাঁধ পুরোপুরী ভেঙ্গে দুইটি গ্রামে বসবাসরত কয়েক হাজার পরিবার পানিতে তলিয়ে চরম ক্ষতির সম্মুখীন হবেন। অতিদ্রুত ভেড়ীবাঁধের একপার্শ্বে টেকসই ফাইলিং সহ ভেড়ীবাঁধ পূনঃ মেরামত করার জন্য স্থানীয় জনগন জেলা পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছেন।জানা গেছে,ফকিরহাটের লখপুর ইউনিয়নের খাজুরা ৩নং ওয়ার্ডের শেষ সিমানা অর্থাৎ সিমান্তবর্তী খাজুরা তেমাথা মোড় হতে আশ্রায়ন প্রকল্প ও খাজুরা ১০গেটের উপর দিয়ে লখপুর কাহারডাঙ্গা জামে মসজিদ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড পানি রক্ষা একটি ভেড়ীবাঁধ নির্মাণ করেন। এই বেড়ীবাঁধের কারনে যুগীখালী নদীর উজান ও জোয়ারের পানি সহজেই লোকালয়ে প্রবেশ করতে পারেনা। কিন্তু চলতি বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টি আর উজানের পানির চাপে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত ভেড়ীবাঁধ ভেঙ্গে তা এখন চরম থেকে চরম আকার ধারন করেছে। যে কোন মুর্হুত্বে বাকি ভেড়ীবাঁধ টুকু ভেঙ্গে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে দুইগ্রামের বাসিন্দাদের চরম ক্ষতির সম্মুখীন হতে পারে। ভেড়ীবাঁধের উপরী অংশে বসবাসরত মোঃ আজিত শেখ, মোঃ গফ্ফার শেখ, মোঃ রিয়াজুল ইসলাম, আশরাফ শেখ ও পল্লী চিকিৎসায়ক মোঃ মিকাইল হোসেন বলেন, ভেড়ীবাঁধের একটি অংশে ছোট্ট একটি কালভাট রয়েছে। যে কালভাটটির নিচের অংশ ভেঙ্গে সেখান থেকে প্রথমে ছিদ্র হয়ে পানি উঠানামা করতে করতে তা এখন বড় আকার ধারন করেছে। শুধু তাই নয়,প্রবাহমান যুগীখালী নদীর পূর্বপার্শ্বে যেনতেন ভাবে কয়েকটি বাঁশ কেটে তা দিয়ে অউন্নত ফাইলিং দেওয়া হয়েছে। যা ভেড়ীবাঁধে তেমন কোন কাজে আসেনী।স্থানীয় বাসিন্দারা আরো বলেন, এখন প্রতিদিন যে পরিমান প্রবল বর্ষণ শুরু হয়েছে, তাতে করে জোয়ারের পানি আরো বৃদ্ধি পেলে যে কোন মুর্হুত্বে ভেড়ীবাঁধ পুরোপুরী ভেঙ্গে যেতে পারে। আর ভেঙ্গে গেলে তা হবে এলাকাবাসির ও দুইগ্রামের মানুষের জন্য চরম ভয়াবহ। লখপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য শেখ আলী আহম্মদ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, ভেড়ীবাঁধে প্রথমে ফাটল ও পরে ৪এর ৩অংশ ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অতিদ্রুত ভেঙ্গে যাওয়া স্থানে টেকসই ফাইলিং সহ মেরামত করা না হলে লোকালয়ে পানি প্রবেশ করলে তা হবে জনগনের জন্য চরম ক্ষতি। এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন ভেড়ীবাঁধ ভেঙ্গে যাওয়ার বিষয়টি ঐ এলাকার জনপ্রতিনিধি শেখ আলী আহম্মদ আমাকে বৃহস্পতিবার অবগত করেছেন। আমি পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ করে যাহাতে অতিদ্রুত ভেড়ীবাঁধটি মেরামত করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers