বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
“রেল বিভাগ কর্তৃক প্রবাহমান নদীতে বাঁধ” ফকিরহাটে ৫০টি গ্রামে স্থায়ী জলাবদ্ধতা ফসলী জমি ও মৎস্য ঘেরের ব্যপক ক্ষতির আশাংকা

“রেল বিভাগ কর্তৃক প্রবাহমান নদীতে বাঁধ” ফকিরহাটে ৫০টি গ্রামে স্থায়ী জলাবদ্ধতা ফসলী জমি ও মৎস্য ঘেরের ব্যপক ক্ষতির আশাংকা

পি কে অলোক,নিজস্ব প্রতিবেদক।
বাগেরহাটের ফকিরহাটের খাজুরা ৬গেটের উপরী অংশে রেল বিভাগ কর্তৃক প্রবাহমান পশর নদীতে বাঁধ দিয়ে পানি নিস্কাশনে বাধা সৃষ্টি করা হয়েছে। ফলে তিন উপজেলার প্রায় ৫০টি গ্রামে স্থায়ী জলাবদ্ধার সৃষ্টি হয়ে ফসলী জমি মৎস্য ঘের ও বাড়ির আঙ্গিনা তলিয়ে জনগনের সিমাহীন সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। রেল বিভাগকে বাঁধ কেটে দেওয়ার জন্য বারবার বলা হলেও তাঁরা তাতে কোন কর্ণপাত করছেন না। যে কারনে স্থানীয় জনগনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অতিদ্রুত ৬গেটের উপরী অংশে রেল বিভাগ কর্তৃক দেওয়া বাঁধ কেটে না দেওয়া হলে হাজার হাজার বিঘা ফসলী জমির রোপা ধান, বীজতলা, শতশত বিঘা মৎস্য ঘের ও বিভিন্ন বাড়ির আঙ্গিনা তলিয়ে জনগনের ক্ষতি চরমে পৌঁছে যাওয়ার আশাংকা করা হচ্ছে।জানা গেছে, রুপসার ভৈরব নদীর উপরী অংশ দিয়ে পশর নদী প্রবাহিত হয়ে লখপুর ইউনিয়নের খাজুরা ৬গেটের উপর দিয়ে বেতাগা ইউনিয়নের চাকুলী মাসকাটা ধনপোতা ষাটতলা কুমোরখালী শুভদিয়া হয়ে রামপালের গৌরম্বা ও দাকোপের চালনায় গিয়ে মিশেছে। এই নদীর উপরী অংশে ফকিরহাটের লখপুর পিলজংগ বেতাগা শুভদিয়া, রামপালের গৌরম্বা বর্নি সায়রাবাদ, বটিয়াঘাটার আমেরপুর নারায়নখালী নারায়নপুর শ্যামগঞ্জ ও বাইনতলা সহ প্রায় ৫০টি গ্রামের সকল পানি খাজুরা ৬গেট দিয়ে সরবরাহ হয়ে থাকে। শুধু তাই নয়,উপরোক্ত সকল গ্রামের প্রায় ২০টি বিলের পানিও এই পশর নদী দিয়ে সরবরাহ হয়। আর বিল গুলির উপর হাজার হাজার পরিবার জীবন-জিবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু খাজুরা ৬গেটের উপরী অংশের নদীর উপর নির্মানাধিন রেল বিভাগ কর্তৃক পশর নদীর মুল অংশে বাঁধ দিয়ে পানি নিস্কাশনে চরম বাধা সৃষ্টি করা হয়েছে। যে করণে প্রবল বর্ষনে উপরে জমে থাকা পানি নিচেই সরবরাহ হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনগনের চরম ক্ষতি সম্মুখীন হতে হচ্ছে। এতে ভুক্তভোগীরা পথে বসার উপক্রম হয়েছে।লখপুর ইউনিয়নের ভট্টেখামার গ্রামের আলতাপ হোসেন, আলমগীর মোড়ল, শফিকুল ইসলাম, আমাজাদ হোসেন, বাবু, জিল্লুর রহমান, নজরুল ইসলাম ও ৬নং ওয়ার্ড সদস্য মোঃ বজলুর রহমান মোড়ল অভিযোগ করে বলেন, গত প্রায় ২বছর ধরে রেল বিভাগ রাস্তা নির্মানের নামে ৬গেটের উপরী অংশে (মুল নদীতে) বাঁধ দিয়ে সেখানে নামমাত্র ১টি পাইপ দিয়ে পানি সরবরাহ করছে। যা দিয়ে উপরে জমে থাকা বিপুল পরিমানে পানি কোন ক্রমেই সরবরাহ হওয়া সম্ভাব হয়ে উঠছেনা। এ বিষয়ে তারা রেল বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের বারবার বলা সর্ত্তেও তারা তাতে কোন কর্ণপাত করছেন না। যে কারনে প্রবল বর্ষনে উপরে জমে থাকা পানি এখন বন্যার রুপ ধারন করছে বলেও তাদের অভিযোগ। তাঁরা আরো বলেন মাসকাটা-সাবপ্রজেক্ট নামের একটি পানি ব্যবস্থাপনা কমিটি থাকলেও তারাও এই বিষয়ে তেমন কোন ব্যাবস্থা গ্রহন করছেন না। সব মিলে তারা এখন বাধের কারণে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। এ ব্যাপারে দ্রুত ব্যাবস্থা গ্রহনের জন্য ভুক্তভোগীরা উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers