বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
পি কে অলোক,নিজস্ব প্রতিবেদক।
বাগেরহাটের ফকিরহাট থেকে অসহায় এক পরিবারের চুরি যাওয়া তিনটি গরু অবশেষে খুলনার দৌলতপুর এলাকা থেকে উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছেন। এ বিষয়ে মঙ্গলবার রাতে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেল ৫টার দিকে দৌলতপুর এলাকা থেকে গরু তিনটি উদ্ধার করা হয়েছে। এ সময় তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো খুলনা জেলার দৌলতপুর এলাকার আব্দুল খালেক হাওলাদারের ছেলে জুয়েল রানা (৪০), মৃতঃ মকসেদ বিশ্বাসের ছেলে কামরুল বিশ্বাস (৪৫) ও ইব্রাহিম বিশ্বাসের ছেলে ইকরাম বিশ্বাস (৩৩)। তারা সকলেই একই এলাকার বাসিন্দা। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে তারা গরু তিনটি ক্রয় করেছে। তবে স্থানীয় একটি চক্র এই চুরির সাথে জড়িত রয়েছে। তাদের আটককের জোর চেষ্টা চলছে। গত ১০জুলাই ভোররাতে উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের সংবাদপত্র বিক্রেতা সদ্য প্রয়াত গোপাল মিত্রের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায় চক্রটি। মৃত গোপাল মিত্রের পুত্র অপুর্ব মিত্র নিজ বাদী হয়ে মডেল থানায় একটি মামলা করেন। মডেল থানা পুলিশের পরির্দশক (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, গরু উদ্ধার ও তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন দীর্ঘদিন ধরে ফকিরহাট ও আশপাশ অঞ্চলে একটি চক্র গরু চুরি করে আসছে। অবিলম্বে তাদের আটকের জোর চেষ্টা করছেন।উল্লেখ্য গত ১মাসের ব্যাবধানে উপজেলা বিভিন্ন অঞ্চল হতে প্রায় ২০টির অধিক গরু চুরি হয়েছে। ২২জুন মঙ্গলবার গভীর রাতে পিলজংগ ইউনিয়নের পিলজংগ ৬নং ওর্য়াডের আব্দুল কাদের শেখ এর পুত্র শহীদ শেখ এর গোয়ালঘর হতে দুটি গরু চুরি, সোমবার রাতে একই ওয়ার্ডের আজিজ শেখ এর পুত্র শাহাজাহান শেখ এর গোয়ালঘর হতে দুটি গরু চুরি, রবিবার রাতে একই গ্রামের মুতঃ জদুনাথ দত্তের পুত্র শিব দত্তের গোয়ালঘর হতে দুটি গরু চুরি, শনিবার গভীর রাতে বাহিরদিয়া-মানসা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাবুল ফারাজির গোয়ালঘর হতে চারটি গরু চুরি, শুক্রবার গভীর রাতে বেতাগা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মুতঃ নিরিপতী দাশ এর পুত্র পংকজ কুমার দাশ এর গোয়ালঘর হতে দুটি গরু চুরি, একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিঘাই গ্রামের জনৈক কৃষককের গোয়ালঘর হতে দুটি গরু চুরি, হয়েছে। ১০জুন লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা গ্রামের মোস্তফা কামাল মল্লিকের গোয়ালঘর হতে ৫টি গরু চুরি হয়। এছাড়া গত দুই মাস আগে বেতাগা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেতাগা গ্রামের বাসিন্দা শিক্ষক অসিত কুমার দাশ এর গোয়ালঘর হতে দুটি গরু চুরি হয়েছে। কৃষকরা রাত জেগে পাহারা দিয়েও শেষ রক্ষা করতে পাচ্ছেন না। গরু চুরি করে চোর চক্র কি আকাশ পথে পাড়ি দিচ্ছে, তা নিয়ে এলাকাবাসিকে রীতিমত ভাবিয়ে তুলছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ভুক্তভোগীরা উর্দ্ধতন পুলিশ কর্মকতার্দের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply