বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে গভীর রাত পর্যন্ত পাহারা দিয়ে গরু তিনটি রক্ষা করতে পারলো না অসহায় পরিবারটি। ভোর রাতের কোন এক সময় চোর চক্রটি গরু তিনটি চুরি করে পালিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় পরিবারটি। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়না জানিয়েছেন, উপজেলার পাগলা শ্যামনগর গ্রামে অসুস্থ হয়ে সদ্য মারা গেছেন সংবাদপত্র বিক্রেতা গোপাল মিত্র। তিনি মারা যাওয়ার আগে সংবাদপত্র বিক্রির পাশাপাশি পশু পালন করে জিবিকা নির্বাহ করতেন। বর্তমানে পরিবারটি গরুর দুধ বিক্রি করে সংসার চালাচ্ছেন। গোপাল মিত্রের পুত্র অপু মিত্র জানান, রবিবার ভোর রাতে তাদের গোয়ালঘর থেকে ১টি ষাড়, ১গাভী ও ১টি বাছুর চুরি করে নিয়ে গেছে দুর্বত্ত্বরা। সর্বশেষ শনিবার দিবাগত রাত ৪টার দিকে তার পরিবার ঘোয়াল ঘরে গরু তিনটি দেখেছে।
Leave a Reply