বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
“কোভিড-১৯ মোকাবেলায়” চুলকাঠি প্রেসক্লাব এর উদ্যোগে মাসব্যাপী ব্যাপক কর্মসূচি

“কোভিড-১৯ মোকাবেলায়” চুলকাঠি প্রেসক্লাব এর উদ্যোগে মাসব্যাপী ব্যাপক কর্মসূচি

চুলকাঠি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারে অবস্থিত চুলকাঠি প্রেসক্লাব এর উদ্যোগে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বাগেরহাটের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লিটন শিকদার এর সার্বিক সহযোগিতায় মাসব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিদিন মাস্ক বিতরণ, প্রতিটি অঞ্চলের মানুষকে সচেতন করতে ২টি প্রচার গাড়ির মাধ্যমে মাইকিং করে ব্যাপক প্রচারণা, ধর্মিয় উপাসনালয়ে পর্যাপ্ত সংখ্যক মাস্ক সরবরাহ ও বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন রেজিষ্ট্রেশন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় প্রেসক্লাব চত্তরে মাস্ক বিতরণ ও মাইকে প্রচারনার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লিটন শিকদার এর বড় ভাই প্রেসক্লাব এর নিবার্হী কমিটির সদস্য শিশির শিকদার, সহ-সভাপতি চন্দন কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক অমিত কর বিলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন শাওন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সোবহান, নির্বাহী কমিটির সদস্য বিপুল চন্দ্র দেবনাথ ও আরিফ ঢালী। সাধারণ সদস্য জি এম মিজানুর রহমান, বাদশা আলম, সেকেন্দার আলী মোড়ল, শক্তি নারায়ন দাশ, সুমন কুমার পাল প্রমূখ। এসময় দুই হাজার মাস্ক ও দুটি প্রচার ভ্যানের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষে কোভিড পরিস্থিতি মেকাবেলার জন্য ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। অপর দিকে হাকিমপুরে ১টি স্বেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থার মাধ্যমে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে বিপুল সংখ্যাক মাস্ক সংগঠনের সভাপতি মোঃ মামুন খান ও সাধারন সম্পাদক সোহাইব হোসেন এর নিকট হস্তান্তর করা হয়। প্রথম ধাপে মোট ২০ হাজার মাস্ক বিতরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers