বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
“কঠোর অবস্থানে আইন শৃংখলা বাহিনী” ফকিরহাটে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

“কঠোর অবস্থানে আইন শৃংখলা বাহিনী” ফকিরহাটে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও দুই জনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মানসা এলাকার সুব্রত পাল সুখ (৫৩) ও আড়–য়াডাঙ্গা গ্রামের সরদার শরিফুল ইসলাম (৫২) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছে এক নারী সহ দুই জন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার জানান, ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৫জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন মঙ্গলবার নমূনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০শতাংশ। এদিকে কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে ফকিরহাট সদর এলাকার প্রধান বাজারের চারপাশে বঁাশ দিয়ে প্রবেশ পথ বন্দ করে রেখেছে। যাতে বাজারের ভিতর কোন যানবাহন চলাচল করতে না পারে। ফকিরহাটে কঠোর লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসন। করোনা প্রতিরোধে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে আইন শৃংখলা বাহিনী। বিধি নিষেধ অমান্য করলে তাকে জরিমানা করছে ভ্রাম্যমান আদালত। তবে অত্র অঞ্চলে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেলেও কেউ মানছেন না স্বাস্থ্য সুরক্ষাবিধি। আইনশৃংখলা বাহিনীর চোখ ফঁাকি দিয়ে বিভিন্ন অজুহাতে মানুষ ঘর থেকে বের হচ্ছেন(পিকেএ)।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers