বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটের চুলকাঠিতে লকডাউনে প্রশাসনের অভিযান, সেনাবাহিনীর টহল জোরদার

বাগেরহাটের চুলকাঠিতে লকডাউনে প্রশাসনের অভিযান, সেনাবাহিনীর টহল জোরদার

চুলকাঠি ডেস্ক

করোনার ঊর্ধ্বগতিতে বাগেরহাটে লকডাউনের পঞ্চম দিনে প্রশাসনের কঠোর ভূমিকা দেখা গেছে।জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসনের একাধিক টিম। এছাড়া জেলায় সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার রয়েছে।সোমবার (৫ জুলাই) সকালে চুলকাঠি ও এর আশে পাশের এলাকায় মানুষের চলাচল বেড়েছে। বৃষ্টির কারণে গত দুইদিন বাইরে বের হতে দেখা যায়নি। তবে পঞ্চম দিনে এসে বৃষ্টি না থাকায় অনেককে নানা কাজে বাইরে বের হতে দেখা যায়। দোকানপাট বন্ধ থাকলেও অনেককে শাটার বন্ধ করে বেচাকেনা করতে দেখা গেছে।সোমবার দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় কয়েকটি দলে বিভক্ত হয়ে “অপারেশন কোভিড শিল্ড “এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর-৭ পদাতিক ডিভিশনের অধিন ২৮ পদাতিক ব্রিগেডের ৬৬ ইস্ট বেংগল গত বছরের মত এবছরও সাধারন মানুষের মাঝে সচেতনা বৃদ্ধি এবং সর্তকতা মুলক টহল ১লা জুলাই হতে পরিচালনা করছে।সকাল থেকে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যজিষ্ট্রেট মারজানা আক্তার এর ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন,সেনাবাহিনীর লেফটেন্যান্ট আতিক এর নেতৃত্বে সেনা সদস্যরা। এসময় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।সেনাবাহিনীর-৭ পদাতিক ডিভিশনের অধিন ২৮ পদাতিক ব্রিগেডের ৬৬ ইস্ট বেংগল এর লেফটেন্যান্ট মোঃ আতিকুজ্জামান জানান জনগণের স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের হার্ডলাইন করোনার বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে নয়। সরকারের দেয়া শাটডাউন বাস্তবায়ন করতে সেনাবাহিনীর সদস্যরা সদা প্রস্তুত রয়েছে। সেনা বাহিনীর সদস্যগণ ভবিষ্যতে দেশের যেকোন প্রয়োজনে পাশে থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers