বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
প্রশাসনিক নজরদারী ও ভ্রাম্যমান আদালতের মধ্য দিয়ে চুলকাঠিসহ বাগেরহাটে পালিত হচ্ছে সর্বাত্বক লকডাউন

প্রশাসনিক নজরদারী ও ভ্রাম্যমান আদালতের মধ্য দিয়ে চুলকাঠিসহ বাগেরহাটে পালিত হচ্ছে সর্বাত্বক লকডাউন

চুলকাঠি ডেস্ক

করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশের ন্যায় বাগেরহাটে জেলা ব্যাপী চলছে সর্বাত্বক লকডাউন।বৃহস্পতিবার থেকে সর্বাত্বক লকডাউন শুরু হয়। গতকাল রবিবার ছিল সর্বাত্বক লকডাউনের ৪র্থ দিন বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বাত্বক লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার ভোর ৬ টায় শুরু হওয়া সর্বাত্বক লকডাউন বাস্তবায়নে বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি কড়া নজরদারী লক্ষ করা যায়।গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।বাগেরহাট সদর এর চুলকাঠি ,পোলেরহাট ও সিএন্ডবি বাজার সহ আশেপাশের বাজারের বেশিরভাগ অলিগলি রাস্তাঘাট ফাকা। তবে সাপ্তাহিক হাটের দিনে সকাল বেলায় কিছুটা লোক সমাগম চোখে পড়ে। মাস্ক পরিধান করে স্বাস্থ্য বিধি মেনে চলছে এসব। এরই ফাকে ফাকে ভ্রাম্যমান আদালত ও পুলিশী টহল লকডাউন আরও কঠোর অবস্থানে নিয়ে আসছে। অতি জরুরি প্রয়োজনে রাস্তায় এসে যানবাহন না পেয়ে বিপাকেও পড়েছেন অনেকে। । রোগী ও জরুরি পরিবহন ছাড়া অন্য যেকোন পরিবহনকে বাড়িতে ফিরিয়ে দিতে দেখা যায় পুলিশকে। সকল প্রকার গণপরিবহন বন্ধ ছিল। তবে দিন মজুর, ভ্যান চালক সহ হত দরিদ্র লোকেরা পড়েছে বিপাকে। প্রায় প্রতিদিনই উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপ্রত্যাশিত ব্যক্তিদের গ্রেপ্তার ও জরিমানা করতে দেখা যায়।এ বিষয়ে চুলকাঠি বাজার বণিক সমিতির কর্মকর্তারা  জানান, সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দোকানপাট খোলা থাকার কথা রয়েছে, তারা সব দোকানে দোকানে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে কেনাবেচা করার পরামর্শ দিচ্ছেন। এবং বণিক সমিতির পক্ষ থেকে প্রশাসনকে সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে।চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ওলিয়ার রহমান জানান,এসময় উপস্থিত ছিলেন চুলকাটি প্রেসক্লাবের সভাপতি পি কে  অলোক ও সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান,চুলকাটি প্রেসক্লাবের কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার গনমাধ্যককর্মী, সরকারী নির্দেশনা মেনেই অত্র এলাকায় লক ডাউন চলছে। সকলের সার্বিক সহযোগিতায় ও সচেতনতায় করোনা নিয়ন্ত্রন করা সম্ভব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুছাব্বেরুল ইসলাম জানান,” সরকার ঘোষিত সর্বাত্বক লকডাউন পালনে বিধি মোতাবেক সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি নিজেও উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে লকডাউন অমান্য করার অপরাধে একাধিক ব্যক্তিদের গ্রেপ্তার ও জরিমানা করতে দেখা যায়।পরিচালনার মাধ্যমে জনগনকে সচেতন করার চেষ্টা চালাছেন। তিনি আরও বলেন, ” প্রশাসন নয়, নিজের ও পরিবার- পরিজনের নিরাপত্তার কথা ভেবে সকলকে নিজ থেকে ঘরে থাকতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া সবাইকে ঘর থেকে বের হতে নিষেধ করেন। এই মহামারী থেকে রক্ষা পেতে সকলের সচেতনতা ও সহযোগিতা জরুরী বলে তিনি মনে করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers