বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
“৬ঘন্টার ব্যবধানে” ফকিরহাটে করোনা উপসর্গ নিয়ে দুইজন নারীর মুত্যু

“৬ঘন্টার ব্যবধানে” ফকিরহাটে করোনা উপসর্গ নিয়ে দুইজন নারীর মুত্যু

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে একদিনে করোনা উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আনোয়ারা বেগম নামের ৭০বছর বয়স্ক এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও এদিন বিকেলে অর্থাৎ ৬ঘন্টার ব্যবধানে বিকেল ৩টার দিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন টপি আক্তার (৪৫) নামের আরো একজন নারী। ফকিরহাটে বর্তমানে প্রায় প্রতিদিন করোনা উপসর্গ নিয়ে মুত্যুর খবর শোনা যায়। বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা। এদিন ২৮জনের নমূনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮জন। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৫শতাংশ। স্বাস্থ্যবিধি না মানায় অত্র উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। এদিকে ফকিরহাটে করোনা সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সর্বত্রই ৭ দিনের লকডাউন শুরু হয়েছে। লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ কাজ করছে(পিকেএ)।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers