বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে প্রতিবন্ধী ছাত্রকে নিযার্তন : শিক্ষক বরখাস্ত

ফকিরহাটে প্রতিবন্ধী ছাত্রকে নিযার্তন : শিক্ষক বরখাস্ত

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের আল জামিয়াতুল আরাবিয়া ধনপোতা মাসকাটা দারুল উলূম মাহমুদিয়া ও ইয়াতিম খানায় এক শিক্ষক কর্তৃক প্রতিবন্ধী ছাত্র জিহাদ শেখ (১২) কে অমানষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার (২০জুন) বিকেলে এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ আঃ রহিমকে সাময়িক বরখাস্ত করেছে মাদ্রাসা পরিচালনা কমিটি। নির্যাতিত ছাত্রের পিতা মাসকাটা গ্রামের মোঃ সেলিম শেখ জানান, উচ্চারনে ভূল হওয়া সহ বিভিন্ন অজুহাতে জিহাদ শেখকে গত ৩ দিন ধরে বিভিন্ন সময়ে মারপিট করেছে ওই শিক্ষক। সর্বশেষ তাকে শনিবার দুপুরের দিকে পুনঃরায় মারপিট করা হয়। ঘটনাটি জিহাদ তার পরিবারকে জানায়, এরপর জিহাদকে তার পরিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এখানে তার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসা কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এছাড়া এব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ওই ছাত্র জিহাদ শেখ জানায়, সে ডান চোখ দিয়ে দেখতে পাইনা, যে কারনে সে প্রতিবন্ধী ভাতাও পেয়ে থাকে। এছাড়াও তার দাঁতে সমস্যা জনিত কারনে অনেক সময় ঠিকমত উচ্চরণ হয় না যে কারনে উক্ত শিক্ষক তাকে মারপিট করে বলে অভিযোগ করেছে। তবে অভিযুক্ত শিক্ষক হাফেজ আ: রহিমকে মাদ্রাসায় পাওয়া যায়নি। এ ব্যাপারে মাদ্রাসা সুপার আব্দুল হাই বলেন, বিষয়টি জানার পর উক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত পূর্বক এর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers