বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে করোনা সংক্রমণ বৃদ্ধি আজও এক জনের মৃত্যু

ফকিরহাটে করোনা সংক্রমণ বৃদ্ধি আজও এক জনের মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার ২৩জনের নমূনা পরীক্ষায় ১৫জন শানাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শানাক্তের হার ৬৫ শতাংশ। এছাড়া আজ ভোর রাতে ৬০বছর বয়স্ক রুস্তুম আলী শেখ নামে এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য বিভাগ তথ্য মতে, গত তিন দিনে ফকিরহাট উপজেলায় ৩৭ জন করোনা রোগী শনাক্ত এসময় একজন নারী সহ মারা গেছে তিন জন। স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বেড়ে চলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার জানান, বৃহস্পতিবার ২৩জনের নমূনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৫জন। এছাড়া ভোর রাতে রুস্তুম হাওলাদার নামে এক ব্যক্তি মারা গেছেন। অপরদিকে, গত ১৫ জুন মর্জিনা বেগম (৫৫) নামের এক নারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া করোনা পজেটিভ রোগী নিরাপদ কুমার পাল (৮০) নেগেটিভ হওয়ার তিন দিন পর গত ১৫ জুন সন্ধ্যায় মারা গেছেন(পিকেএ)।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers