বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন আর নেই

বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন আর নেই

বাগেরহাট অফিস
বাগেরহাট জেলা পুলিশিং কমিটির সভাপতি ও বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন আইনজীবী এ্যাড: এম ডি মোজাফফর হোসেন আর নেই।বুধবার (১৬ জুন) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।আসর বাদ বাগেরহাট স্বাধীনতা উদ্যানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে বাগেরহাট পৌরসভার সরুইস্থ ছোট কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
জীবদ্দশায় এ্যাড: এমডি মোজাফফর হোসেন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি, বাগেরহাট জেলা পুলিশিং কমিটির সভাপতি,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য,বাগেরহাট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।বাগেরহাট জেলা বিএনপিরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এই প্রবীন আ্ইনজীবী।এছাড়াও বাগেরহাটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এই গুনি ব্যক্তি।
১৯৪০ সালে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন এ্যাড: মোজাফফর হোসেন।বাগেরহাট বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি,সরকারি পিসি কলেজ থেকে এইসএসসি ও স্নাতক ডিগ্রি অর্জন শেষে ঢাকা ল‘কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক অর্জন করেন তিনি।পরবর্তীতে বাগেরহাট জেলা জ্বজ আদালতে আইন পেশায় যুক্ত ছিলেন।তিনি দৈনিক খবরপত্র ও ডেইলি ইনডিপেন্ডেন্ট জাতীয় পত্রিকায় বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে বাগেরহাটে শোকের ছায়া নেমেছে।শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিছেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা,সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী,সাবেক সভাপতি অধ্যাপক এবি এম মোশারফ হোসাইন,এ্যাড: শাহ আলম টুকু,আহাদ উদ্দিন হায়দার,বাবুল সরদার,শেখ আহসানুল করিম হাসান,শেখ দেলোয়ার হোসেন,সহসভাপতি নকিব সিরাজুল হক,যুগ্ন সম্পাদক শেখ আজমল হোসেন,সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব,মোয়াজ্জেম হোসেন মজনু,সাবেক সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান,বিষ্ণু প্রসাদ চক্রবর্তী,অধ্যাপক মাহফিজুর রহমান,আলী আকবর টুটুল,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখার সভাপতি এ্যাড,শাহ আলম টুকু,সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান,বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড, আজাদ ফিরোজ টিপু,সাধারন সম্পাদক মো: আলতাফ হোসেন,সাবেক সভাপতি এ্যাড: মীর শওকাত আলী বাদশা,মোড়েলগজ্ঞ উপজেলার চেয়ারম্যান এ্যাড: শাহ ই আলম বাচ্চু,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিন,বাগেরহাট সদর উপজেলার চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,জেলা কৃষক লীগের সভাপতি পৌর কাউন্সিলর শেখ আবুল হাশেম শিপন,সিনিয়র সহসভাপতি মোল্লা আব্দুর রব,সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো: মনি মল্ল্কি,সাংবাদিক শওকাত আলী বাবু,মীর জায়েসী আশরাফি জেমস,নেয়ামুল হাদি রানা,তরফদার রবিউল ইসলাম,ইসরাত জাহান,মো: ইয়ামিন আলী,মাসুদুল হক,লিটন সরকার,এস,এম, রাজ,এস,এম, সোহান,অলীপ ঘটকসহ কর্মরত সাংবাদিক,এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হেদায়েত হোসাইন লিটন,সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম,সদস্য সচিব শেখ মো. মোজাফ্ফর রহমান আলম,সাবেক সভাপতি এম,এ,সালাম,জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদ,সাধারন সম্পাদক মো, সুজন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers