বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
বাদশা আলম,নিজস্ব প্রতিবেদক
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় দুস্থ ঘরহীন- আশ্রয়হীনদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিব শতবর্ষে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় শুভদিয়ার তেকাটিয়ায় ভাঙ্গনপাড় বাজারে পূর্বপাশে ৫০টি পাকাঘর উপহার দিয়েছেন। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদা দিলরুবা সুলতানা বলেন, উপজেলার শুভদিয়া ইউনিয়নের তেকাটিয়া গ্রামের বঙ্গবন্ধু পল্লী-৩ নামে ৫০টি পঁাকাঘর নির্মান কাজ শেষের পথে। এছাড়া লখপুর লখপুর ইউনিয়নের ভবনা গ্রামে বঙ্গবন্ধু পল্লী -২ নামে ৫০টিসহ মোট ১০০টি পঁাকাঘর নির্মান কাজের শেষের পথে। সরজমিনে গিয়ে দেখা যায় অনেক ঘরের পরিবার পরিজন নিয়ে বসবাস শুরু করছেন। অসহায় দুস্থ ঘরহীনদের একটু মাথা গোজার ঠাই হবে ও সুখে শান্তিতে থাকতে পারবে। তাদের মুখে হাসি ফুটানোর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে পরিচালিত, বঙ্গবন্ধু মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়হীনদের মাঝে ঘরের কাজ দ্রুত সম্পন্ন হওয়ার পথে। তিনি আরও বলেন, এক একটি ঘরের জন্য ২ লক্ষ টাকা(প্রায়) বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার পঁাকাঘর পাওয়া, ঘরহীনদের কয়েকজনের সাথে কথা হয় ইয়াসমিন, স্বামী নাজিম শেখ, তুরানি বেগম, স্বামী আলআমিন শেখ, আলেয়া বেগম, শাহিদুল গাজী, মাকসুদ আলী, মুনিয়া বেগম, হিরা বেগম, রমজান আলী, হোসনেয়ারা বেগম (বিধবা) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপহার দেওয়া পঁাকাঘর পেয়ে আমরা উচ্ছাসিত ও আনন্দিত। সারাদিন মাঠে ঘাটে অন্যের ক্ষেতে কাজ কর্ম করে নিজের ঘরে বসবাস করতে পারব। রোদ-বৃষ্টিতে আমাদের আর অন্যের বাড়ীতে যেতে হবে না্। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ তাকে দীর্ঘায়ু করেন । এ বিষয়ে কথা হয় শুভদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য চম্পা রানী রায় চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু মুজিব শর্তবর্ষে অসহায় দুস্থদের মাঝে যে পঁাকাঘরগুলো উপহার দিয়েছেন তাতে ঐ পরিবারগুলো তাদের একটু মাথা গোজার ও নির্বিগ্নে বসবাসের উপযোগীর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ বিষয়ে কথা হয় ইউপি সদস্য জাকির ও ঘরের মালামালের সাপ্লাইয়ার জুয়েল শেখ ঘরের কার্যক্রমের বিষয় জানতে চাইলে তারা বলেন, কার্যক্রমের যে নিয়ম ছিল সে নিয়ম অনুযায়ী কাজ করে যাচ্ছি।
Leave a Reply