বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক
বাগেরহাটের চুলকাটি প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক পিকে অলোকের পিতা নিমাই চন্দ্র শীল (৮০) শনিবার (২৯ মে) দুপুর ১২টার দিকে বার্ধক্যজনিত কারনে পরোলোক গমন করেন। মৃত্যকালে তিনি ২পুত্র ও ২কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন সন্ধায় মৃত নিমাই চন্দ্র শীলের চামারিয়া মহাশ্বশ্মান ঘাটে শেষকৃত্যনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে সাংবাদিকের পিতার মৃত্যুর খবর পেয়ে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে তার বাড়ী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে দেখতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সাংবাদিক অলকের পিতার মৃত্যুতে চুলকাটি প্রেসক্লাবের পক্ষ থেকে শোক বিবৃতি প্রদান করা হয়। বিবৃতিদাতারা হলেন চুলকাটি প্রেসক্লাবের সহ-সভাপতি চন্দন দেবনাথ, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া শাওন, অর্থ বিষয়ক সম্পাদক অমিত কর বিলাস, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান সোবাহান, নির্বাহী সদস্য শিশির কুমার শিকদার, ফটিক ব্যানার্জি, বিপুল দেবনাথ, মিজানুর রহমান মিঠু, মো:আরিফ ঢালী, সাধারন সদস্য ফকির ফহম উদ্দিন, সেকেন্দার মোড়ল, বাদশা আলম,শেখর চন্দ্র ব্যানাজী,লিটন চাকলাদার, জিএম মিজানুর রহমান,মাহাফুজুর রহমান,মুরাদ শেখ,সাংবাদিক শক্তি নারায়ণ দাশ,সুমন কুমার পাল প্রমুখ।
Leave a Reply