মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
“নারীকে উত্যক্ত করায়” ফকিরহাটে এক ব্যক্তিকে মারপিট নারীসহ আটক-৩

“নারীকে উত্যক্ত করায়” ফকিরহাটে এক ব্যক্তিকে মারপিট নারীসহ আটক-৩

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের বৈলতলী এলাকায় এক নারীকে মোবাইল ফোনের মাধ্যমে উত্যক্ত করার অভিযোগে বাবুল শেখ (৫০) নামের এক চা দোকানদারকে লোহার রড দিয়ে মারপিট করেছে। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই নারী সহ ৩জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, রামপালের গৌরম্ভা ইউনিয়নের বর্ণি গ্রামের ইদ্রিস শেখের পুত্র বাবুল শেখ বেশকিছুদিন ধরে খাদিজা বেগম নামের এক নারীকে মোবাইল ফোনে উত্যক্ত করে আসছিল। এরই জের ধরে গত বুধবার দুপুরে ওই নারীর এক আত্মীয় বাড়ী পিলজংগের বৈলতলী এলাকায় আসতে বলে উক্ত বাবুল শেখকে। সেখানে সে আসার পর পূর্ব পরিকল্পতি ভাবে ৫/৬জন মিলিত হয়ে লোহার রড দিয়ে বাবুল শেখকে মারপিট করা হয়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় বাবুল শেখকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় আহতের বোন সালমা বেগম বাদী হয়ে ৫জনের নাম উল্ল্যেখ করে সংশ্লিষ্ট মডেল থানায় একটি মামলা করেন। যার নং-২৬,তারিখ-২৬/০৫/২০২১ইং। মামলার তিনজন আসামীকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হল রামপালের বর্নি এলাকার সেকেন্দার শেখের পুত্র ইমরান শেখ, জামাল হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম ও নাসির শেখের স্ত্রী খাদিজা। মামলার অন্য আসামীরা পলাতক রয়েছে। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম বলেন, মারপিটের অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয়েছে। মামলার তিনজন আসামীকে আটক করা হয়েছে। বর্তমানে মামরাটি তদন্তধীন রয়েছে। সঠিক তদন্ত পূর্বক আলস রহস্য বেরিয়ে আসবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers