মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
আরও কৌশলী হতে হবে সাংবাদিককে

আরও কৌশলী হতে হবে সাংবাদিককে

চুলকাঠি ডেস্ক

সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। বিশ্বজুড়ে সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েই কাজ করতে হয়। তবে সেটি সবচেয়ে বেশি মোকাবিলা করতে হয় মাঠের সাংবাদিকদের। সর্বশেষ উদাহরণ রোজিনা ইসলাম। সম্প্রতি তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি নিগৃহীত হয়েছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, জেলও খেটেছেন। মামলা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে সচিবালয়ে প্রায় ছয় ঘণ্টাব্যাপী যে ঘটনাগুলো তার সঙ্গে ঘটেছে তা অনুচিত, অন্যায়।একজন অনুসন্ধানী সাংবাদিককে এভাবেই কাজ করতে হয়। তথ্য ও প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে নানা রকমের কৌশলও অবলম্বন করতে হয়। সংবাদ সংগ্রহের কাজে আমার সোর্স আমাকে সহযোগিতা করবেন। সোর্স এর ওপরই নির্ভর করতে হবে আমাকে। তথ্য ও প্রমাণ পেয়ে গেলেই সফল আমি। এর পরের কাজগুলো শুধু আনুষ্ঠানিকতা। সংবাদের বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাক্ষাৎকার নিলেই মোটামুটি ভাবে কাজ শেষ।পুরো একটি সংবাদ তৈরির কাজে সহযোগিতা করবেন আমার সোর্স ও ভুক্তভোগীরা (যদি থাকেন)। আর আমার প্রতিপক্ষ থাকবেন অনেকেই। তাদের এড়িয়ে কাজটি শেষ করা নির্ভর করে সাংবাদিকের দক্ষতার ওপর।একজন অনুসন্ধানী সাংবাদিককে এভাবেই কাজ করতে হয়। তথ্য ও প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে নানা রকমের কৌশলও অবলম্বন করতে হয়।আমি এ ধরনের কাজ করার ক্ষেত্রে সোর্স এর ওপর ভরসা করি। সরাসরি কোনো দপ্তরের ফাইল দেখার চেষ্টা কখনো করিনি। যদিও সেই মানের কাজ আমার খুব একটা নেই। আমার কাজের ধরন কিছুটা অন্য রকম বলেই হয়তো তেমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি কখনো। তাই বলে সামনে এমন সংকটে আমি পড়ব না, তা বলা যাবে না।আমি কয়েকটি বিষয় নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করেছি। তার মধ্যে অন্যতম ছিল সুন্দরবনের জলদস্যু-বনদস্যুদের নিয়ে করা কাজটি। লম্বা সময় ধরে লেগে থাকার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে ঘরে বাইরে। তবে নিজের মতো করে সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers