মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে উদ্ধার যুবককে পরিবারের কাছে হস্তান্তর

ফকিরহাটে উদ্ধার যুবককে পরিবারের কাছে হস্তান্তর

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া যুবকের পরিচয় মিলেছে। রবিবার সকালে ওই যুবককে তার মাতা রহিমা আক্তারের নিকট হস্তান্তর করা হয়েছে। ফকিরহাট মডেল থানার এসআই এম এম রায়হান জানান, উদ্ধার হওয়া যুবক খুলনার নতুন বাজার এলাকার মো: ফজলুল হক মনির ছেলে হৃদয় হোসেন বাবু (২০)। এ ব্যাপারে তার মাতা রহিমা আক্তারের সাথে কথা বলে জানা গেছে সে, গত এক সপ্তাহ ধরে নিখেঁাজ ছিল। সে বর্তমানে কিছুটা মানসিক ভাবে ভারসাম্যহীন। কেন এমন অবস্থা জানতে চাইলে তিনি বলেন,তার পুত্র হৃদয় গত ৩/৪বছর পূর্বে যখন এইচএসসি পরীক্ষার্থী তখন তার সামনে একটি সড়ক দুর্ঘটনায় একজন মারা যান। যা তার সামনে ঘটে। এরপর সেথে সে মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। বর্তমানে তার চিকিৎসা চলছে। দরিদ্র মাতা ওই যুবকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers