মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে কুমারী যুবতী অন্ত:সত্তা অভিযুক্ত আটক

ফকিরহাটে কুমারী যুবতী অন্ত:সত্তা অভিযুক্ত আটক

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামে অবিবাহিত এক যুবতী (১৯) চার মাসের অন্ত;সত্তা হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় ১৯মে ওই যুবতী নিজে বাদী হয়ে এক জনের নাম উল্ল্যেখ করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামী মৌভোগ গ্রামের মতিয়ার হালদারের ছেলে শহিদুল হালদার বাবু (৩৮) কে আটক করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এসআই) কনক মন্ডল জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই যুবতীকে বিয়ের প্রলোভন ও ফুসলিয়ে অনেক দিন ধরে তাকে ধর্ষন করে আসছে। এতে ওই যুবতী চার মাসের অন্ত;সত্তা হয়ে পড়ে। এ ব্যাপারে মডেল থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বলেন, ধর্ষনের পর এক যুবতী চার মাসের অন্ত;সত্তা হয়ে পড়ার অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা হয়েছে। মামলার একমাত্র অভিযুক্ত আসামীকে আটক করা হয়েছে। ভিকটিম যুবতীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers