মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে গৃহবধুর রহস্য জনক মৃত্যু নিয়ে গুঞ্জন

ফকিরহাটে গৃহবধুর রহস্য জনক মৃত্যু নিয়ে গুঞ্জন

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে রাসেদা বেগম (৩০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে ফকিরহাট সদর ইউনিয়নের সাতশৈয়া গ্রামের দিনমজুর হাফিজুর রহমানের স্ত্রী। ওই গৃহবধুর স্বামীর পরিবার জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সকলের অজান্তে রাসেদা বেগম ঘরের আড়ার সাথে গলাই ওড়না পেঁচিয়ে থাকা অবস্থায় তাকে দেখতে পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ হাসপাতালে উপস্থিত হলেও সেখানে মৃতের পরিবারের কাউকে পায়নি বলে জানা গেছে। ঘটনার পর থেকে স্বামী হাফিজুর রহমান পালিয়ে রয়েছে। এদিকে, স্থানীয়রা জানায়, রাসেদা বেগমকে তার স্বামী বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে শারিরীক ও মানুষিক নির্যাতন করে আসছিল। ঘটনার দিন সকালেও তাকে শানিরীক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আসলে সে আত্মহত্যা করেছে নাকি তাকে নির্যাতনে মারা যাওয়ার পর ঘটনা অন্য খাতে প্রবাহিত করার জন্য ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার করা হচ্ছে এ নিয়েএলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। অপরদিকে, এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: তারিফ উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। এর পূর্বে তাকে মারপিট করা হয়েছে এমন নমূনা পাওয়া গেছে। তবে পুলিশ জানিয়েছেন, মৃতদেহের ময়না তদন্ত শেষে তার প্রতিবেদন আসার পর জানা যাবে তার মৃত্যু রহস্য।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers