মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটে মোটরসাইকেল, মুঠোফোনসহ চার ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১৪ মে) গভীররাতে জেলার ফকিরহাট উপজেলার লকপুর বাজার এলাকা থেকে এদের আটক করে র্যাব-০৬ এর সদস্যরা। এসময়, আটককৃতদের কাছ থেকে ৫টি মোবাইল, চাকু, সিম, মোটরসাইকেল ও সাত হাজার টাকা জব্দ করা হয়।আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলাদিয়াপাড়া মোড় এলাকার শেখ শওকত আলীর ছেলে শেখ নিয়ামুল ইসলাম (২০), একই গ্রামের মিলন সরদারের ছেলে আবু হুরায়রা সরদার (২১), খুলনা লবণচরা থানার সুলতান খার ছেলে মাহবুব হোসেন হিরা (১৯) ও একই এলাকার মোঃ শাহ আলমের ছেলে মোঃ ইমামুল ইসলাম ইমাম (১৯)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply