মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে স্ত্রীকে হত্যার ঘটনায় মামলা, ঘাতক স্বামীকে কারাগারে প্রেরণ

বাগেরহাটে স্ত্রীকে হত্যার ঘটনায় মামলা, ঘাতক স্বামীকে কারাগারে প্রেরণ

বাগেরহাট অফিস
বাগেরহাটে টিকটক ও লাইকি এ্যাপসে আপত্তিকর ছবি পোস্ট করার অপরাধে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী আব্দুল্লাহ আল নাইম ওরফে শান্তকে কারাগারে প্রেরণ করেছে আদালত।রবিবার (৯ মে) বিকেলে বাগেরহাটের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট স্বপন কুমার সরকার এই আদেশ দেন। এর আগে সকালে নিহত সোমার মা কমলা বেগম বাদী হয়ে বাগেরহাট থানায় হত্যা মামলা করেন। দুপুরে পুলিশ শান্তকে আদালতে সোপর্দ করে।হত্যার শিকার সোমা আক্তার বাগেরহাট সদর উপজেলার সিংড়াই গ্রামের আব্দুল করিম বকসের মেয়ে। সে বাগেরহাট সরকারি পিসি কলেজে ইংরেজী বিভাগে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়াশুনা করতেন আত্মসমর্পণকারী আব্দুল্লাহ আল নাইম ওরফে শান্ত দশানী উত্তরপাড়া এলাকার গোলাম মোহাম্মাদের ছেলে। সে ঢাকায় একটি বাইয়িং হাউসে কাজ করত। প্রেমের সম্পকের্র মাধ্যমে ২০১৯ সালে নাইম ও সোমার বিয়ে হয়েছিল।বাগেরহাট সদর থানা সূত্রে জানা যায়, টিকটক, লাইকি এ্যাপস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি পোস্ট করাকে কেন্দ্র শনিবার (০৮ মে) সন্ধ্যায় বাগেরহাট শহরের দশানী উত্তরপাড়া এলাকায় নিজ বাড়িতে এনে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করে আব্দুল্লাহ আল নাইম ওরফে শান্ত । পরবর্তীতে ওইদিন রাত সাড়ে আটটার দিকে ঘাতক স্বামী আব্দুল্লাহ আল নাইম ওরফে শান্ত বাগেরহাট মডেল থানায় আত্মসমর্পন করে। পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, সোমার মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আব্দুল্লাহ আল নাইম ওরফে শান্ত পুলিশের কাছে হত্যার বিষয়টি স্বীকার করেছে। সোমার মা কমলা বেগমের করা মামলায় আব্দুল্লাহ আল নাইম ওরফে শান্তকে আমরা আদালতে সোপর্দ করেছি। আদালত শান্তকে কারাগারে প্রেরণের নির্দেষ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers