সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া আসামী গ্রেফতার

বাগেরহাটে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া আসামী গ্রেফতার

বাগেরহাট অফিস
বাগেরহাটে হাজত খানার সামনে থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আসামী হাফিজুর রহমান ওরফে শিপন (২৯)কে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৮ এপ্রিল) ভোরে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ ও মোংলা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। এর আগে ২৫ এপ্রিল বিকেলে বাগেরহাট কোর্ট পুলিশের হাজত খানার সামনে থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়েছিল হাফিজুর রহমান ওরফে শিপন গ্রেফতার হাফিজুর মোংলা উপজেলার কানাই নগর গ্রামের আবু বক্কর খা‘র ছেলে।একটি চুরির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাফিজুর রহমানকে একদিনের রিমান্ডে নিয়েছিল মোংলা থানা পুলিশ।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকায় শিপনের এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers