সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
লকডাউনে সেনা মোতায়েন চেয়ে লিগ্যাল নোটিশ

লকডাউনে সেনা মোতায়েন চেয়ে লিগ্যাল নোটিশ

চুলকাঠি ডেস্ক

লকডাউন কার্যকরে ও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফিল্ড হাসপাতাল স্থাপন চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। স্বাস্থ্যমন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে এ নোটিশ পাঠানো হয়েছে।নোটিশে বলা হয়, করোনার ভয়াল মহামারির হাত থেকে দেশের মানুষের জীবন রক্ষায় সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায় ৩ সপ্তাহ ধরে দেশে লকডাউন চলমান রয়েছে। কিন্তু আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পাই যে, শহরগুলোতে যথাযথভাবে লকডাউন পালিত হচ্ছে না এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আরোপিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে প্রতিপালন না করার প্রবণতা মানুষের চলাফেরায় পরিলক্ষিত হচ্ছে। ফলে দেশে কার্যত লকডাউন কার্যকর হচ্ছে না এবং করোনার সংক্রমণ ও মৃত্যুর হারও অপেক্ষাকৃত কমছে না।নোটিশে আরও বলা হয়েছে, সেনাবাহিনীই পারে দেশে কার্যকর লকডাউন পালনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। এছাড়া দেশে দিনের পর দিন যে হারে করোনায় আক্রান্ত রোগী বেড়ে চলেছে এবং যে পরিমাণ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, তাতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে কর্তব্যরত ডাক্তার ও নার্সরা হিমশিম খাচ্ছেন। এ পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের সব উপজেলা, জেলা ও মহানগর পর্যায়ে ফিল্ড হাসপাতাল তৈরি করে করোনা রোগীদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা জনস্বার্থে সময়ের দাবি।নোটিশে জাতিকে করোনা থেকে রক্ষায় কার্যকর লকডাউন বাস্তবায়নে ৭২ ঘণ্টার মধ্যে সেনা মোতায়েন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে উপজেলা, জেলা, মহানগরে ফিল্ড হাসপাতাল স্থাপনের জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে উপযুক্ত প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দাখিল করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers