সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
কাদের মির্জা: নোয়াখালীর কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সেক্রেটারি নুরনবী চৌধুরী গুলিবিদ্ধ, পাল্টাপাল্টি অভিযোগ

কাদের মির্জা: নোয়াখালীর কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সেক্রেটারি নুরনবী চৌধুরী গুলিবিদ্ধ, পাল্টাপাল্টি অভিযোগ

চুলকাঠি ডেস্ক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবারো উত্তেজনা তৈরি হয়েছে। এবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হয়েছেন। তার পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, পৌরসভা চেয়ারম্যান আব্দুল কাদের মির্জার অনুসারীরা এই হামলা চালিয়েছে। মি. মির্জা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।নোয়াখালীর এই উপজেলাটি গত বেশ কিছুদিন ধরেই জাতীয় রাজনীতিতে আলোচিত হচ্ছে মূলতঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের ভাই আব্দুল কাদের মির্জার সাথে দলের স্থানীয় নেতাদের সাথে বিরোধের জের ধরে। বিতর্ক শুরু হয়, স্থানীয় পৌরসভা নির্বাচনে মি. মির্জা প্রার্থী হবার পর নিজ দলেরই বিরুদ্ধাচারণ করে নানা বক্তব্য দিতে শুরুর করার পর।এক পর্যায়ে গতমাসের শেষভাগে আওয়ামী লীগ থেকেই পদত্যাগের ঘোষণাদেন মি. মির্জা।নোয়াখালীর বসুরহাট থেকে স্থানীয় সাংবাদিক ইকবাল হোসেন মঞ্জু জানাচ্ছেন, সোমবার বেলা এগারোটার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরনবী চৌধুরী গুলিবিদ্ধ হন।মোটরসাইকেলে করে যাওয়ার সময় মাস্টারপাড়া এলাকায় তার পায়ে গুলি করা হয়। অপর পায়েও মারাত্মক আঘাতপ্রাপ্ত হন তিনি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers