সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটের ইজিবাইক চালকের মৃতদেহ পিরোজপুর থেকে উদ্ধার

ফকিরহাটের ইজিবাইক চালকের মৃতদেহ পিরোজপুর থেকে উদ্ধার

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের খান আলমগীর হোসেন (২৯) নামের এক ইজিবাইক চালক নিখোজের এক সপ্তাহ পর তার মৃতদেহ পিরোজপুরের মঠবাড়িয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রবিবার ঘটনা স্থলের আশপাশে অজ্ঞাত স্থান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে পুলিশ খবর পেয়ে বাসস্ট্যান্ডের আশে পাশে দুর্গন্ধের অনুসন্ধান চালায়। একপর্যায় সড়ক সংলগ্ন একটি পরিত্যাক্ত ভবনের মধ্যে বালুর স্তুপের মধ্যে তার লাশের সন্ধান পান। তখন অজ্ঞাত ব্যাক্তি হিসেবে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের লোকজন শনাক্ত করেন মৃতদেহটি খান আলমগীর হোসেনের। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ভাবে ধারনা করছেন তাকে হত্যার পর লাশ বালুর স্তুপের ভেতর লুকিয়ে রাখে দুর্বৃত্তরা। তবে তার ইজিবাইকটি উদ্ধার হয়নি। তাকে হত্যার পর ইজিবাইক নিয়ে গেছে দুবর্ৃত্তরা নাকি শত্রুতা মূলক ভাবে তাকে সুকৌশলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন। ফকিরহাট মডেল থানা পুলিশ জানায়, গত ৪ঠা এপ্রিল সকালে বালিয়াডাঙ্গা গ্রামের খান হারুনার রশিদের ছেলে ইজিবাইক চালক খান আলমগীর হোসেন বাড়ী থেকে বের হয়। এদিন রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে তার সাথে পরিবারের কথা হয়। এরপর সে আর বাড়ী ফিরে আসেনি। এ ব্যাপারে নিহতের ভাই নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি অপহরন মামলা করেন,যার নং-০৭, তারিখ ০৮/০৪/২০২১ইং। মামলার পরের দিন অর্থাৎ ৯ এপ্রিল শরনখোলার সোনাতলা এলাকার সিদ্দিক খানের পুত্র আব্দুল খান জুয়েলকে আটক করেছে। এছাড়াও এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় আনা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরির্দশক (এসআই) এস এম রায়হান জানান।

 

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers