সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে ট্রাকের ধাক্কায় ট্রলি চালক নিহত-১ : আহত-৩

ফকিরহাটে ট্রাকের ধাক্কায় ট্রলি চালক নিহত-১ : আহত-৩

ফকিরহাট প্রতিনিধি
খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাটের লখপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ট্রলি চালক বেলাল মোল্লা (১৯) নিহত হয়েছেন। এসময় ট্রলিতে থাকা ৩জন শ্রমিক গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি রবিবার সকাল ৯টায় লখপুর ভূষন ডিজিটাল স্কেলের সামনে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান,কাটাখালী হতে ভাংগাড়ী ভর্তি একটি ট্রাক (যশোর-ড-১১-০৫৮৯) লখপুর ভূষন ডিজিটাল স্কেলের মাপ দেওয়ার জন্য প্রবেশ করছিল। এসময় রুপসা হতে ইট ভাংগার কাজে নিয়োজিত ট্রলি দ্রুত গতিতে এসে ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনা স্থলেই বেলাল মোল্লা (১৯) নিহত হয়। এসময় রূপসার বাগমারা গ্রামের মানিক মোল্লা (৩০), আবু বক্কার মোল্লা (২০) ও জীবন মোল্লা (২৫) নামের তিন শ্রমিক আহত হয়ে তিলক কুদিরবটতলা সিএসএস হাসাপাতালে ভর্তি হয়েছে। পুলিশ ট্রাকের চালক মোড়লগঞ্জের শেখপাড়া গ্রামের ইউসুব আলী খানের ছেলে রুবেল খান (২৬) কে আটক ও ঘাতক ট্রাকটি জব্দ করেছে। নিহত বেলাল মোল্লার বাড়ী মোড়লগঞ্জ উপজেলার বোরগুনা গ্রামের কালাম মোল্লার পুত্র।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers