সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে জটার খালের কিছু অংশ অবৈধ দখলে

ফকিরহাটে জটার খালের কিছু অংশ অবৈধ দখলে

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট প্রধান বাজার সংলগ্ন দিয়ে বয়ে যাওয়া জটার খালের কিছু অংশ স্থানীয় একটি প্রভাবশালী মহল কর্তৃক অবৈধ ভাবে দখল করেছে বলে অভিযোগ উঠেছে। ফলে আগামী বষার্ মৌসুমে পানি নিস্কাশনে বাধাগ্রস্থ হয়ে জলবদ্ধতার সৃষ্টি হওয়ার আশংকা করা হচ্ছে। স্থানীয়রা জানান, ফকিরহাটের প্রধান বাজার সংলগ্ন আট্টাকী, ব্রাহ্মণরাকদিয়া, সাতশৈয়া ও সিংগাতীসহ আশাপাশের গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে নিরসনের জন্য বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের হস্তক্ষেপে গত এক বছর পূর্বে জটার খালটি পূনঃ খনন করা হয়। বর্তমানে একটি স্বার্থান্বেশী মহল এই খালের বিভিন্ন স্থান দখল প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি খালের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ফেলে খালের নাব্যতা হারানোর উপক্রম হচ্ছে। এমন পরিস্থিতিতে বর্ষার মৌসুমে পানি নিস্কাশনে বাধাগ্রস্থ হয়ে জলবদ্ধতার সৃষ্টি হওয়ার আশংকা করছেন স্থানীয়রা। সরেজমিন পরিদর্শন করে স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি ফকিরহাট বাজারের কালী মন্দিরের পেছনে খালেক মোল্লা নামের এক ব্যক্তি তার বসত বাড়ীর সংলগ্ন জটার খালের কিছু অংশ অবৈধ ভাবে ঘিরে রেখেছে। এ ব্যাপারে মুঠোফোনের মাধ্যমে সাংবাদিকদের সাথে আলাপকালে খালেক মোল্লা বলেন, সরকারি খালের জায়গা না তিনি তার নিজস্ব জায়গা ঘিরে রেখেছেন। এদিকে, সরকারি খাল অবৈধ ভাবে দখল করা জায়গা অবিলম্বে উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের নিকট জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমানের সাথে আলাপ কালে তিনি জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। সরেজমিন তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হব।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers