রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে এবার ধান চাষীর সাথে এ কেমন শত্রুতা

ফকিরহাটে এবার ধান চাষীর সাথে এ কেমন শত্রুতা

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে একজন আদর্শ কৃষকের রোপনকৃত ফলন্ত ধানের জমিতে বিষাক্ত কেমিক্যাল প্রয়োগ করে ফসলের ব্যপক ক্ষতি সাধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লখপুর ইউনিয়নের-০৯নং ওয়ার্ডের ভবনা গ্রামে বুধবার গভীর রাতে। অসহায় কৃষকের রোপকৃত জমির ধান পুড়ে নষ্ট হয়ে যাওয়ায় তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন। জানা গেছে, উক্ত গ্রামের মরহুম রমজান আলী শেখ এর পুত্র ও বেতাগা ইউনিয়নের চাকুলী দারুল উলুম মাদ্রসা ও এতিম খানার সহকারী শিক্ষক মাওলানা আবু হানিফ করোনা কালিন দুযোর্গের কারণে মাদ্রসা বন্ধ থাকায় তিনি তাঁর নিজেস্ব জমিতে বোরো ধানের আবাদ শুরু করেন। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলানোর কারনে এবার ধানও ভাল হয়েছে। কিন্তু একটি কুচক্রি মহল তার সেই জমিতে রাতে আধারে বিষাক্ত রাসায়নিক (সিরিয়াস) নামক এক ধরনের বিষাক্ত বিষ প্রয়োগ করে। যে বিষ ধানের ব্যপক ক্ষতি করে, যা দেখলে মনে হবে কেউ রোপনকৃত ধান পুড়িয়ে দিয়েছে। পার্শ্ববতর্ী বাড়ির মরহুম গোলাম শেখ এর পুত্র বাবুল শেখ বলেন, শত্রুতা বসত একটি চক্র মাওলানা সাহেবের নিজ জমিতে রোপনকৃত ধানে সবুজপাতা মারা বিষ প্রয়োগ করে ফলন্ত ধানের ব্যপক ক্ষতি করেছে। ধানের সাথে এ কোন শক্রতা। আব্দুল মাজিদ ও আবু জাফর ফারাজি নামের বয়স্ক দুই ব্যাক্তির সাথে আলাপ করা হলে তাঁরা বলেন, মানুষে মানুষে জমাজমি বা অন্যান্য বিষয় নিয়ে বিরোধ থাকতে পারে,কিন্তু ধানের সাথে শত্রুতা থাকতে পারে এটি তাঁরা কোন দিন শোনেন নী। এর আগেও মাওলানা আবু হানিফ এর মৎস্য ঘেরের পাড়ে রোপনকৃত অর্ধশতাধিক পেঁপে ও কলাগাছ কেটে দিয়ে ব্যপক্ষ ক্ষতি সাধন করেছিল। শুধু তাই নয়,তাঁর মৎস্য ঘেরের বিভিন্ন প্রজাতির মাছ চুরি ও লুট করে নিয়ে যায়। তাঁকে বসত ভিটা বাড়ি হতে উচ্ছেদের জন্য এধনের একাধিক অত্যাচার করা হচ্ছে বলেও তাদের অভিযোগ। এব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য তিনি উর্দ্ধতন পুলিশ কর্মকতার্দের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers