রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটের লখপুরে নৌকার মাঝির ব্যপক প্রচার প্রচারনা

ফকিরহাটের লখপুরে নৌকার মাঝির ব্যপক প্রচার প্রচারনা

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এমডি সেলিম রেজার প্রচার প্রচারনা এখন তুঙ্গে। ভোর হতে গভীর রাত পর্যন্ত বিরামহীন ভাবে প্রতিটি ওয়ার্ডের পাড়ায় পাড়ায় ও মহল্লায় মহল্লায় নিবার্চন পরিচালনা কমিটি গঠন করে চলছে ব্যাপক গণসংযোগ এবং প্রচার প্রচারনা। সেই সাথে চলছে পোষ্টারিং ও লিফলেট বিতরন। তিনি প্রচার প্রচারনায় এখন অনেক এগিয়ে রয়েছেন। জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী এমডি সেলিম রেজা নৌকার হাল ধরার পর হতে ৯টি ওয়ার্ডে বিপুল সংখ্যাক দলীয় নেতা কর্মি নিয়ে সকাল হতে গভীর রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন তার প্রচার প্রচারনা। সাধারন ভোটাররা বলেছেন, তিনি এখন প্রচার প্রচারনায় সকল প্রার্থীর চেয়ে অনেক এগিয়ে রয়েছেন। সোমাবার ভোর ৬টা হতে তিনি ১নং লখপুর ওয়ার্ডের লখপুর বল্লবপুর লখপুর চর মধ্যপাড়া দক্ষিনপাড়া উত্তরপাড়া সহ বিভিন্ন পাড়ার প্রতিটি অলিতে গলিতে হ্যান্ডবিল পোষ্টার হাতে নিয়ে পায়ে হেঁটে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ মাসুদুল হাসান রানা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রেজা, শ্রমিকলীগের সভাপতি রবিউল ইসলাম, ওয়ার্ড আ,লীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক ইব্রাহিম খান, যুবলীগ নেতা ছদরুল আমীন, মোহম্মদ আলী, হায়দার আলী সহ বিভিন্ন নেতাকর্মি বৃন্দ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers