রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে উপজেলা প্রশাসনের আয়োজন উন্নয়ন মেলার

ফকিরহাটে উপজেলা প্রশাসনের আয়োজন উন্নয়ন মেলার

ফকিরহাট প্রতিনিধি
বাংলাদেশের এক অনন্য অর্জন’ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষ্যে সারা দেশের ন্যায় বাগেরহাটের ফকিরহাটে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। দর্শনার্থীদের উপচে পড়া ভীড়ে মূখরিত হয়ে উঠে উন্নয়ন মেলা। মেলায় বসেছে ২০টি স্টল। বেশিরভাগ স্টলেই তাদের নিজেদের বানানো পণ্য নিয়ে বসেছে। হাতের কাজের বেশ কদর দেখা গেছে ক্রেতা ও দর্শনাথর্ীদের মাঝে। পিঠা-পুলি, ফসল, পর্যন্ত রাখা হয়েছে এসব স্টলে। এ ছাড়া কৃষি বিভাগের উদ্যোগে সরিষা দিয়ে তৈরী বঙ্গবন্ধুর ছবি ও বিভিন্ন ফল দিয়ে তৈরী করেছে নৌকা। এছাড়াও মেলায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিনামূলে প্রাথমিক স্বাস্থসেবা প্রদান করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে রবিবার বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম সহ বিশিষ্টজনেরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers