রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ঐতিহ্যবাহী, সুপ্রাচিন ও সুপ্রসিদ্ধ মানসা কালী মন্দিরের কালী মায়ের ৪৮তম পুনঃ প্রতিষ্ঠা দিবস বাংলা ১১ চৈত্র ও ইংরেজী ২৫ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শত শত ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গন। মন্দির কমিটি জানান, স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনেই কালী মায়ের ৪৮তম পুন: প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবছরও অনুষ্ঠানটি সুষ্ঠ, সুন্দর ও ব্যপক নিরাপত্তার মধ্য দিয়ে সু-সম্পন্ন হয়েছে। এদিন সকাল ৯টা থেকে পূজা আরম্ভ হয়, সকাল ১০টায় শ্রী শ্রী চন্ডীপাঠ ও দুপুর ২টায় প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় মঙ্গলারতির অনুষ্ঠিত হয়। এছাড়া মন্দিরের পুনঃ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বল্প পরিসরে ধর্মীয় মেলার আয়োজন করা হয়।
Leave a Reply