রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাট উপজেলা চেয়ারম্যান সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীকে দেখতে যান

ফকিরহাট উপজেলা চেয়ারম্যান সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীকে দেখতে যান

ফকিরহাট প্রতিনিধি।
করোনার টিকা নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে একমাস ধরে অসুস্থ থাকা একাত্তর টেলিভিশন, কালের কন্ঠ, ডেইলী সান ও ইউএনবি এর বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্তীকে দেখতে গেলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সোমবার দুপুরে তিনি বাগেরহাট শহরের শালতলাস্থ বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর বাসায় যান।এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাবেক সভাপতি মোজাফফার হোসেন, যুগ্ম সম্পাদক আজমল হোসেন, সাবেক সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান, নির্বাহী সদস্য এস এম শামসুর রহমান, ফকিরহাটের সাংবাদিক মান্না দে, পি কে অলোক, এম জাকির হোসেন প্রমূখ। উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ এসময় সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোজ খবর নেন। উল্লেখ্য, বিষ্ণু প্রসাদ চক্রবর্তী গত ৭ ফেব্রুয়ারী করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে মাথা ব্যথা, শ্বাসকষ্ট, বুক-পিঠে ব্যথা, শরীরের দুর্বলতা, সার্বক্ষনিক জ্বর সহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ রয়েছেন। পরবর্তীতে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে দুই দফায় চিকিৎসা গ্রহন করেছেন। বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার পরেও নির্দিষ্ট করে কোন রোগ শনাক্ত না হওয়ায় বাসায় থেকে চিকিৎসা গ্রহন করছিলেন। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউতে রেফার্ড করেছে স্বাস্থ্য বিভাগ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers