রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে ব্যবসায়ীর বাড়ীতে দুর্ধষ ডাকাতি ২০লক্ষ টাকার মালামাল লুট

ফকিরহাটে ব্যবসায়ীর বাড়ীতে দুর্ধষ ডাকাতি ২০লক্ষ টাকার মালামাল লুট

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ব্যবসায়ীর বাড়ীতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। লোহার সিন্দুক ও আলমারীর তালা ভেংগে নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল ফোন সহ প্রায় ২০লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতদল। পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ৭/৮জন মূখোশধারী ডাকাতদল উপজেলার মূলঘর এলাকার মৎস্য ব্যবসায়ী শেখ নিজাম উদ্দিনের জানালার লোহার রড ভেংগে ঘরের ভেতর প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের মূখে জিম্মি করে সকলকে কাপড় দিয়ে বেঁধে রাখে। এসময় ডাকাতদল লোহার সিন্দুক ও আলমারীর তালা ভেংগে নগদ ২লক্ষ টাকা, ২৩ভরি স্বর্নালংকার, ২টি হিরার আংটি, ৬টি মুল্যবান মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র সহ প্রায় ২০লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। গৃহকর্তা নিজাম উদ্দিন জানান, ডাকাত দলের নিকট একটি পিস্তল ও ধারালো অস্ত্র ছিল। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী আটক হয়নি। এ ব্যাপারে শেখ নিজাম উদ্দিনের পুত্র শেখ নেছার উদ্দিন নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। ডাকাতীর ঘটনার সত্যতা স্বীকার করে মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামীদের আটকের জোর চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers