রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উন্মুক্ত ওয়ার্ড সভা

ফকিরহাটে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উন্মুক্ত ওয়ার্ড সভা

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৪নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা রবিবার সন্ধ্যায় চাকুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ ফোরকান শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। তিনি তাঁর বক্তৃতায় বলেন বাল্য বিবাহ ও মাদক শুধু আমাদের এলাকা বা সমাজের সমস্যা নয়, এটি দেশ বা রাষ্ট্রেরও বড় সমস্যা। তাই বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে আমাদের সকলকে একযোগে এগিয়ে না আসলে টেকসই উন্নয়ন করা সম্ভব হবে না। তিনি আরো বলেন, আমরা টেকসই উন্নয়ন ব্যবস্থা নিয়ে বেতাগা তথা উপজেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আর সেটি করতে হলে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। আপনারা আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে এই অঞ্চলকে আলোকিত করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্যা কামরুন্নাহার নীপা। ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি সদস্য আসাদুজ্জামান তুহিন, সাবেক ইউপি সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান হাফিজ ও ইউনিয়ন কৃষি ও মৎস্য সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য জিল্লুর রহমান। এসময় অর্ধশতাধিক জনগন তাদের চাহিদার কথা তুলে ধরেন, যা ইউপি সচিব এস এম দাউদ আলী খসড়া আকারে লিপিবদ্ধ করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers