রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
গ্রাম আদালতের কার্যক্রম আদালতের উপর চাপ কমাবে

গ্রাম আদালতের কার্যক্রম আদালতের উপর চাপ কমাবে

বাগেরহাট অফিস
বাংলাদেশের মানুষ যেকোন বিবাদে গ্রাম্য শালীস ব্যবস্থার উপর নিভর্র করত।কিন্তু বর্তমান সময়ে যারা শালীসদার বা শালীস-মীমাংসা করেন তারা অনৈকি সুবিধা প্রদানের জন্য বিভিন্ন পক্ষের কাছ থেকে টাকা গ্রহন করে থাকেন।যার ফলে সমাজে গ্রাম্য শালীসদারদের প্রতি আস্থা কমেছে। মূল আদালতে প্রচুর পরিমান মামলা করা শুরু করেছে মানুষ।দেশের প্রতিটি আদালতে মামলার জট রয়েছে।তবে স্থানীয়দের ছোট খাট বিবাদ এখন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে।প্রতিবছর গ্রাম আদালতে নিষ্পত্তি হওয়া মামলায় বিপুল পরিমান জনগণ উপকৃত হচ্ছে। দিন দিন গ্রাম আদালতে মামলার পরিমানও বৃদ্ধি পাচ্ছে।এর ফলে দেশের মূল আদালত গুলোতে মামলা জট কমার সম্ভাবনা রয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ‘সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশ গ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন সভায় বক্তারা এসব কথা বলেন।গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিন ব্যাপি অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পালের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা,বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার,কঞ্জুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব),বাগেরহাটের সভাপতি বাবুল সরদার,নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাদিজা আক্তার,গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটর মহিতোষ কুমার রায়,রুপান্তরের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আলমগীর হোসেন মীরুসহ জেলার ৬টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক,ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পটি বাগেরহাটের চিতলমারী,ফকিরহাট,কচুয়া,মোংলা,রামপাল ও শরণখোলা উপজেলার ৪২টি ইউনিয়নে কাজ করছে।৪২টি ইউনিয়নের গ্রাম আদালতে ২০১৭ সালের জুলাই মাস থেকে ২০২১ সালে জানুয়ারি পর্যন্ত ৭ হাজার ৬‘শ ১৬টি মামলা দায়ের হয়েছে।এর মধ্যে ৭ হাজার ৫‘শ ৯টি মামলা নিষ্পত্তি হয়েছে।১০৭টি মামলা চলমান রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ মাঠ পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers