রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে জোরপূর্বক জমি দখল, গাছ কাটা ও মাছ লুটের অভিযোগ

বাগেরহাটে জোরপূর্বক জমি দখল, গাছ কাটা ও মাছ লুটের অভিযোগ

বাগেরহাট অফিস

বাগেরহাটের ফকিরহাটে আদালতের নির্দেষ উপেক্ষা করে এক নারীর জমি দখল,গাছ কাটা,পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে।নিজের জমি ফিরে পেতে এবং দখলকারীদের বিচারের দাবিতে বুধবার (১৭ ফেব্রুয়ারি)সংবাদ সম্মেলন করেছেন ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের শেখ আব্দুল জব্বারের স্ত্রী হেনা বেগম।
সংবাদ সম্মেলনে হেনা বেগম বলেন,বাহিরদিয়া মৌজায় বিভিন্ন দলিলে ১ একর ৮২ শতক জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিলাম।ওই জমি বিক্রেতাদের ওয়ারেশ হিসেবে পরিচয়দানকারী বাহিরদিয়া গ্রামের মৃত আর্শ্বাদ খার ছেলে আলম খা ও তার বাহিনী স্থানীয় পাগল সমিতি নামে একটি সমিতির সহায়তায় ২০১১ সালের ৫ ডিসেম্বর আমাদের ভোগ দখলীয় জমি জবর দখল করে।এসময় তারা ১০ থেকে ১২ লক্ষ টাকার গাছপালা ও পুকুরের মাছ লুটে নিয়ে যায়।এই ধরণের জোরপূর্বক কাজে বাহিরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম ও ইউপি সদস্য লেয়াকাত আলী তাদেরকে সহযোগিতা করেছেণ। জমি দখলের সাথে সাথেই বিভিন্ন লোকের কাছে আলম খা ওই জমি বিক্রি শুরু করে।নিরুপায় হয়ে জমি ফিরে পেতে ২০১২ সালে বাগেরহাট আদালতে একটি মামলা দায়ের করি।২০১৮ সালের ২০ আগস্ট ওই মামলায় আমরা ডিগ্রি প্রাপ্ত হই।সার্ভে কমিশন আমাদের জমি বুঝিয়ে দেয়। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের কারনে আমরা জমির দখল নিতে পারিনি। তিন মাস আগে জমিতে পুনরায় বেড়া দিতে গেলে প্রতিপক্ষরা আমাদের উপর হামলা চালায়।এতে আমাদের পরিবারের ৩-৪ জন আহত হয়।এই বিষয়ে মামলা হলেও স্থানীয় প্রভাবশালীরা থানা পুলিশের উপর প্রভাব বিস্তার করে।বাহিরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম ও ইউপি সদস্য লেয়াকাত আলী আমাদেরকে বারবার হুমকী দিচ্ছে। বছর পাচেক আগে চেয়ারম্যান রেজাউল করিম ও ইউপি সদস্য লেয়াকাত আলী আমাদের বেধে রেখে গাছ কেটে নিয়ে যায়।এই অবস্থায় জমি ফিরে পেতে এবং আদালতের রায় কার্যকর করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন হেনা বেগম।
এ বিষয়ে বাহির দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম বলেন,এই বিষয়ে আমি কিছু জানি না।মামলা চলমান কোন জমিতে আমাদের প্রভাব বিস্তারের কোন সুযোগ নেই।এটা আদালতের বিষয়,আদালতের মাধ্যমেই সমাধান হবে।আমার বিষয়ে হেনা বেগম যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers