রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে কলের খাল ও বুধোর খাল পুনঃখনন শুরু

বাগেরহাটে কলের খাল ও বুধোর খাল পুনঃখনন শুরু

বাগেরহাট অফিস
বাগেরহাটে ভরাট হয়ে যাওয়া ও স্থানে স্থানে দখলে কলের খাল ও বুধোর খাল নামক দুটি খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে।বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের চৌমোহনা স্লুইজ গেট এলাকায় আনুষ্ঠানিকভাবে এই খনন কাজের উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সর্দার নাসির উদ্দীন।বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে এসময় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা,ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনি মল্লিক,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাগেরহাট এর উপ সহকারী প্রকৌশলী মোঃ জামাল উদ্দীন,ঠিকাদার পৌর কাউন্সিলর মোঃ ফারুক তালুকদার,আওয়ামীলীগনেতা মল্লিক আব্দুল আজিজসহ স্থানীয় সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের আওতায় খাল দুইটি এক কিলোমিটার করে মোট দুই কিলোমিটার পুনঃখনন করা হচ্ছে।খাল খননের ফলে এলাকার কৃষি কাজে ব্যাপক উন্নয়ন হবে বলে দাবি করেন বিএডিসি বাগেরহাট এর উপ সহকারী প্রকৌশলী মোঃ জামাল উদ্দীন

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers