সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
“ইচ্ছা থাকলে অসাধ্যকে সাধ্য করা সম্ভাব” চুলকাঠি বাজারের ডিম ব্যাবসায়ী মোসলেম এখন অনেক স্বাবলম্ভি

“ইচ্ছা থাকলে অসাধ্যকে সাধ্য করা সম্ভাব” চুলকাঠি বাজারের ডিম ব্যাবসায়ী মোসলেম এখন অনেক স্বাবলম্ভি

চুলকাঠি ডেস্ক

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারের ডিম ব্যাবসায়ী মোঃ মোসলেম মোড়ল ডিমের ব্যাবসা করে এখন আগের চেয়ে অনেক স্বাবলম্বি হয়েছেন। করোনা কালিন সময়ে নানা প্রতিকুলতার মধ্যেও তিনি এখন একজন সফল ডিম ব্যাবসায়ী হিসাবে এই বাজারে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। জানা গেছে, রাখালগাছি ইউনিয়নের সুনগর গ্রামের আব্দুল খালেক মোড়লের পুত্র মোঃ মোসলেম মোড়ল চুলকাঠি বাজারের একজন ডিম ব্যাবসায়ী। এর আগে তিনি কাঠের ব্যাবসা করে জীবিকা নিবার্হ করতেন। কিন্তু সে ব্যাবসায় চরম আকারে লস খাওয়ায় সে ব্যাবসা ছেড়ে দিয়ে স-মিলে শ্রমিকের কাজ করতেন। কিন্তু সেখানে শ্রমিকের কাজ করে যা আয় হতো তা দিয়ে তার সংসার চালানো অসম্বব হয়ে পড়েছিল। তাই তিনি সে কাজ ছেড়ে দিয়ে বিভিন্ন গ্রাম হতে হাঁস মুরগীর ডিম সংগ্রহ করে চুলকাঠি মাছের বাজারের পাশের্ব ছোট্ট একটি কুড়ে ঘর নিয়ে সেখানে ব্যাবসা পরিচালনা করে আসছেন। সেই ডিমের ব্যাবসা হতেই তিনি আজ স্বাবলম্বি হয়েছেন। স্থানীয়রা বলেছেন, ফকিরহাটের বেতাগা ইউনিয়নের বেতাগা মাসকাটা ধনপোতা ৬০তলা বিঘা ও চাকুলী, শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর কচুয়া ভাংগনপাড় ৮৪মোড় বড় শুভদিয়া, রাখালগাছি ইউনিয়নের সুনগর, পাইকপাড়া কাড়াখালী সিএন্ডবি করোরী, খানপুর ইউনিয়নের দক্ষিনখানপুর পোলেরহাট সহ বিভিন্ন এলাকা হতে পল্টি খামারীরা ডিম নিয়ে তার দোকানে আসেন। সেই ডিম তিনি ক্রয় করে খুলনা বাগেরহাট পিরোজপুর মাদারীপুর টেকেরহাট গোপালগঞ্জ মোংলা রামপাল সহ বিভিন্ন স্থানে পাইকারী দরে বিক্রয় করেন। ফলে এলাকার পল্টি ব্যাবসায়রা প্রতিদিন হাজার হাজার ডিম নিয়ে তাঁর এখানে বিক্রয় করতে আসেন। পল্টি মালিকরা বলেন তিনি সঠিক মূল্যে ডিম ক্রয় করেন। যে কারনে এলাকার পল্টি মালিকরা সবাই তার কাছে ডিম বিক্রয় করেন। প্রতি সপ্তাহে তার দোকান হতে ৫০/৬০হাজার ডিম দেশের বিভিন্ন স্থানে রপ্তানী হয়ে থাকে। ডিম ব্যাবসায়ী মোঃ মোসলেম মোড়ল এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, নিজের যদি ইচ্ছা থাকে তাহালে অসাধ্যকে সাধ্য করা সম্ভাব।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers