রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বইমেলার তারিখ নির্ধারণ আজ

বইমেলার তারিখ নির্ধারণ আজ

চুলকাঠি ডেস্ক 

অমর একুশে গ্রন্থমেলা কবে হতে পারে, সে বিষয়ে আলোচনা করতে বিশেষ সভা ডাকা হয়েছে আজ।রোববারের (১৭ জানুয়ারি) বিশেষ এই বৈঠকে নির্ধারণ করা হবে সম্ভাব্য তারিখ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান জানান, অমর একুশে বইমেলা-২০২১ সংক্রান্ত মতবিনিময় সভা আজ বেলা সাড়ে ১১টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

একাডেমি সূত্রে জানা গেছে, সংস্কৃতি মন্ত্রণালয়, আয়োজক এবং প্রকাশকরা মিলে এই সভার আয়োজন করেছে। করোনা পরিস্থিতিতে ঐতিহ্যবাহী এই আয়োজনের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাদের পরামর্শ দিয়েছে। সামনে করণীয় বিষয়ে আরও সুনির্দিষ্টভাবে আজকের সভায় জানা যাবে।

এর আগে, গত ১০ জানুয়ারি বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে শারীরিক উপস্থিতিতে বইমেলার আয়োজন সম্ভব নয়। ফলে যথানিয়মে এবছর ফেব্রুয়ারিতে মেলার পর্দা উঠছে না।’ ভার্চুয়াল মেলার প্রস্তাবনা রয়েছে বাংলা একাডেমির।

তবে গত ১৩ ডিসেম্বর বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির নেতারা। সেখানে সিদ্ধান্ত হয়, ভার্চুয়াল নয়, প্রতিবারের মতো স্টল বসিয়েই আয়োজিত হবে এবারের বই মেলা। শুধু বইমেলা শুরুর তারিখ পিছিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers