রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১১জনকে আটক

ফকিরহাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১১জনকে আটক

স্টাফ রিপোর্টার :
বাগেরহাটের ফকিরহাটের লালচন্দ্রপুর এলাকা থেকে ১১জনকে আটক করেছেন মডেল থানা পুলিশ। শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে তাদেরকে বৈঠক করার সময় একসাথে আটক করা হয়। দেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষ্যে ও যানবাহন ভাংচুর করা সহ জনগনের জানমালের ক্ষতিসাধন করার জন্য নাশকতামূলক অপরাধ সংগঠিতের ষড়যন্ত্র ও চেষ্টা অপরাধের অভিযাগে তাদের আটক করা হয়। মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন লালচন্দ্রপুর এলাকার একটি স্থানে কয়েকজন মিলিত হয়ে গোপন বৈঠক করছে। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে বিশেষ এক অভিযান পরিচালনা করে তাদেরকে একত্রে আটক করেন। আটককৃতরা হলেন মোঃ মোস্তাফিজুর (৪৪), মোঃ বাবর আলী (৩৮), মোঃ জাকির হোসেন (৫২), মোঃ হাবিবুর রহমান ফরাজী (৪১), মোঃ গাউস শেখ (৪৯), দেলোয়ার শেখ ( ৪০), আকবর আলী (৫০), ফরিদ শেখ (৩৮), আব্দুর রহিম গাজী (৩৮), আব্দুর রহমান খান (২৭), মিঠু ফকির (৪০)। আটককৃতদের বাড়ি ফকিরহাটের বিভিন্ন এলাকায়। এ ব্যাপারে মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলাম নিজ বাদী হয়ে সংশ্রিষ্ট মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬, তারিখ-১৬/০১/২০২১ইং, ধারা-১৫(৩)/২৫ডি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম। তিনি বলেন আটককৃতরা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers