শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাংলাদেশ জলসীমা বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে আটক ১৭ ভারতীয় জেলেকে কারাগারে প্রেরণ

বাংলাদেশ জলসীমা বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে আটক ১৭ ভারতীয় জেলেকে কারাগারে প্রেরণ

বাগেরহাট অফিস
বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরার সময় আটক ১৭ ভারতীয় জেলেকে বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকালে নিয়মিত টহলকালে অনুপ্রবেশকারী ‘এফবি মা শিবানী’ নামের একটি ট্রলারসহ ১৭ ভারতীয় নাগরিককে আটক করে কোস্টগার্ড।আটক কৃতরা সবাই ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে।আটক ভারতীয় ফিশিং ট্রলার থেকে বিভিন্ন প্রজাতির প্রায় এক টন মাছ নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।ফিশিং ট্রলার,জাল ও মাছসহ আটক ভারতীয় জেলেদের বুধবার (২ ডিসেম্বর) রাতে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান,আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্র সীমানা অবৈধ অনুপ্রেবেশ ও মাছ চুরির অপরাধে আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার(০৩ডিসেম্বর) দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাদের বাগেরহাট কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers