শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ভাসান চরে যাওয়ার উদ্দেশ্যে বাসে করে যাত্রা শুরু করেছে রোহিঙ্গারা

ভাসান চরে যাওয়ার উদ্দেশ্যে বাসে করে যাত্রা শুরু করেছে রোহিঙ্গারা

কক্সবাজারের কয়েকটি শরণার্থী ক্যাম্প থেকে এক হাজারেরও বেশি রোহিঙ্গাকে আজ (বৃহস্পতিবার) সকালে বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন একটি ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত থাকা একজন কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা জানান, রোহিঙ্গাদের চট্টগ্রামে নিয়ে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। সেখান থেকে নৌবাহিনীর জাহাজে করে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

“ভাসানচরের উদ্দেশ্যে আজ যেসব রোহিঙ্গা পরিবার যাত্রা করেছেন তাদের মধ্যে অনেকেই নিজেরা সেখানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আবার অনেকে কিছুটা দোটানায় থাকলেও ভাসানচরের ছবি, ভিডিও দেখে মত পরিবর্তন করে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন”, বলেন ঐ কর্মকর্তা।

রোহিঙ্গা শরনার্থীদের জন্য অপেক্ষারত বাস।
ছবির ক্যাপশান, রোহিঙ্গা শরনার্থীদের জন্য অপেক্ষারত বাস।

কক্সবাজার থেকে রোহিঙ্গা শরণার্থীদের ভাসানচরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হওয়ার দিনেই দুইটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এই স্থানান্তর প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে বলেছে, বাংলাদেশের সরকারের উচিত একটি স্বচ্ছ স্থানান্তর প্রক্রিয়া অনুসরণ করে শরণার্থীদের বুঝে-শুনে সিদ্ধান্তের ভিত্তিতে এবং দ্বীপটিতে যাওয়া-আসার অনুমতি সাপেক্ষে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করা।

সেই সাথে জাতিসংঘের আহ্বান অনুযায়ী একটি স্বাধীন কারিগরি এবং সুরক্ষা বিষয়ক মূল্যায়ন পরিচালনা করা উচিত।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers