শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
প্রধানমন্ত্রী: প্রকল্পের বিরুদ্ধে মামলা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা

প্রধানমন্ত্রী: প্রকল্পের বিরুদ্ধে মামলা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা

চুলকাঠি ডেস্ক : সভায় প্রধানমন্ত্রী বলেছেন, অনেক সময় দেখা যায়, মামলার কারণে প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে। এক্ষেত্রে মামলা হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেনো প্রকল্প বাস্তবায়নের কাজে দেরি না হয়।একই সঙ্গে প্রকল্পের কর্মকর্তা বদলি হয়ে গেলেও যেনো কাজে কোনো সমস্যা তৈরি না হয়, সেদিকে নজর রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, কর্মকর্তা চলে যাওয়ার পর যেনো প্রকল্প বাস্তবায়নে শূন্যতা তৈরি না হয়। সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।সরকার প্রধানের নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা সচিব জানান, সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে। সেই লক্ষ্যে ধীরে ধীরে কোন প্রতিষ্ঠানে কীভাবে কী অর্গানাইজেশন থাকবে, তা রিভিজিট করতে হবে।এ সময় ঢাকা সিটি কর্পোরেশনের (উত্তর-দক্ষিণ) পুরো টাকাই সরকারের তহবিল থেকে দেয়ার নির্দেশ দেন শেখ হাসিনা।তিনি বলেন, পর্যাপ্ত সংখ্যক ব্রিজ, কালভার্ট ও পানি চলাচলের ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন হলে রাস্তা এদিক-ওদিক করতে হবে। বিশেষ করে আমাদের লাইফ লাইন বিল, হাওর-বাঁওড় বাঁচিয়ে রাখতে হবে। কারণ এগুলো ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা করে। বিভিন্নভাবে পানি সরবরাহ করে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers