সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
স্বপ্ন নিল বাস্তব রূপ, জাপানে মানুষ নিয়ে আকাশে উড়ল গাড়ি!

স্বপ্ন নিল বাস্তব রূপ, জাপানে মানুষ নিয়ে আকাশে উড়ল গাড়ি!

রাস্তায় যানজটে ফেঁসে গেলে অনেক সময়ই মনে হয়, গাড়ি যদি উড়ে চলে যেতে পারতো তাহলে খুব ভালো হত! এবার মানুষের সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। উড়ন্ত গাড়ির সফল পরীক্ষা হয়েছে জাপানে। একজন যাত্রী নিয়ে গাড়িটি রাস্তা দিয়ে চলতে চলতে হঠাত্‍ আকাশে উড়ে গেল।

জাপানের উড়ন্ত গাড়ি প্রস্ততকারক স্কাইড্রাইভ ইঙ্ক এসডি-০৩ মডেলের গাড়ির টেস্ট ড্রাইভ সম্পন্ন করে। একজন যাত্রী নিয়ে টয়েটার ফিল্ডে উড়ানো হয় এ গাড়ি। এ টেস্ট ড্রাইভ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রস্ততকারক প্রতিষ্ঠান।

স্কাইড্রাইভের প্রধান তোমোহিরো ফুকুজাওয়া এ সম্পর্কে জানান, ২০২৩ সালের মধ্যেই উড়ন্ত গাড়ি যাত্রীপরিবহণে ব্যবহারের উদ্দেশ্যে বিক্রি হওয়া শুরু হবে।

তিনি জানান, গোটা বিশ্বে ১০০টির বেশি ফ্লাইং কার প্রজেক্ট চলছে৷ যাত্রী নিয়ে উড়তে সক্ষম হয়েছে হাতেগোনা কয়েকটি গাড়ি৷ আমার আশা বহু মানুষ এই গাড়ি পছন্দ করবেন৷

ফুকুজাওয়ার বক্তব্য, এই গাড়িতে এখন যে মেশিন ব্যবহার করা হচ্ছে, তাতে ৫ থেকে ১০ মিনিট ওড়ানো যাবে৷ একে বাড়িয়ে ৩০ মিনিট করতে হবে৷ তবে আরো কার্যকরী হবে৷ এটি অটোমেটিক ভাবেই উড়বে৷ এর জন্য বিশেষ পাইলটের দরকার পড়বে না।

সূত্র : স্ট্রেইট টাইমস।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers