শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মোংলা বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি খালাস শুরু

মোংলা বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি খালাস শুরু

দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের মূল যন্ত্রাংশ নিউক্লিয়ার রি-অ্যাক্টর প্রেসার ভেসেল বা পারমাণবিক চুল্লি খালাস শুরু করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে থেকে বন্দরের ৯ নম্বর জেটি থেকে আমদানিকৃত বিদ্যুৎ কেন্দ্রের ওইসব পণ্য খালাস শুরু হয়।

এর আগে রাশিয়ার ভলগা নদী থেকে যাত্রা শুরু করে প্রায় ১৪ হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে জাহাজটি মঙ্গলবার রাতে মোংলা বন্দরে পৌছায়। মালামালগুলো নৌপথে লাইটার জাহাজে করে এক মাসের মধ্যে রূপপুর পারমানবিক কেন্দ্রে পৌঁছাবে বলে জানিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প) বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ।
এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চাহিদা অনুযায়ী এমভি ডাইসি নামক জাহাজে ২ হাজার ৩‘শ ৫৫ মেট্রিক টন মেশিনারিজ প্যাকেজ নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে। পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি সতর্কতার সাথে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামালগুলো সড়ক ও নৌপথে রুপপুর পাঠাচ্ছেন প্রকল্পের কর্মকর্তারা। মেশিনারিজগুলো রুপপুর পারমানবিক কেন্দ্রে পৌঁছানোর জন্য বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি।
বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ বলেন, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার ভিভিআইআর ১২০০ মডেলের দুটি ইউনিটে ২ হাজার ৪‘শ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। আমাদের চাহিদা অনুযায়ী প্রথম ইউনিটের মালামাল মোংলায় এসে পৌঁছেছে। ২০২৩ সালের দিকে আমরা উৎপাদনে যেতে পারব বলে আশা করছি।
উল্লেখ, ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে নতুন করে ভিত্তি প্রস্তর স্থাপন শেষে নতুন করে উৎপাদনের দিকে এগিয়ে যেতে কাজ শুরু করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers