শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ওমান ও বাহরাইনে ফ্লাইট চালু হচ্ছে সোমবার থেকে

ওমান ও বাহরাইনে ফ্লাইট চালু হচ্ছে সোমবার থেকে

সোমবার মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার ওমান ও বাহরাইনে ফ্লাইট চালু হচ্ছে। আরব আমিরাতের পর বাংলাদেশি কর্মীদের জন্য এবার দ্বার খুলেছে ওমান ও বাহরাইন। শর্ত সাপেক্ষে কর্মী নিচ্ছে কাতারও। এই প্রেক্ষাপটে ৭ সেপ্টেম্বর থেকে ওমান এয়ার, সালাম এয়ার ও গালফ এয়ারকে নিয়মিত ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সিভিল এভিয়েশন।

আগামী ৭ সেপ্টেম্বর থেকে কাতারের দোহা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আবুধাবিতে বন্ধ করে দেয়া ফ্লাইট পুনরায় চালু করেছে বাংলাদেশ বিমান। এতে আবুধাবিগামীরা খুশি হলেও ফ্লাইট কম থাকায় কর্মস্থলে ফেরা নিয়ে চরম অনিশ্চয়তায় প্রবাসীরা। এদিকে যাত্রী ফেরতের বিড়ম্বনা এড়াতে আবুধাবি কর্তৃপক্ষের অনুমোদিত প্রবাসীদের শুধু নিচ্ছে বিমান।সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে বাহরাইন ও ওমান এয়ারলাইন্সকে ফ্লাইট চালানোর অনুমতি দিয়েছি। তারা আমাদের যাত্রীদের নেয়ার আগ্রহ দেখানোর কারণে খুলে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে গত ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে সীমিত পরিসরে ফ্লাইট চালুর পর শুরুতে শুধু বাংলাদেশ বিমান ও কাতার এয়ারওয়েজকে অনুমোদন দেয় সিভিল এভিয়েশন। এরপর কিছু দেশ বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিলেও নানা শর্তের কারণে এখন পর্যন্ত মাত্র ১০টি গন্তব্যে ১২টি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট যাচ্ছে। ফলে করোনা মহামারিতে দেশে আসা মধ্যপ্রাচ্য প্রবাসীদের বড় অংশ এখনো কর্মস্থলে ফিরতে না পেরে চরম উৎকণ্ঠায় আছেন।যাত্রী ফেরত পাঠানোর পর আবুধাবিতে বন্ধ করে দেয়া ফ্লাইট পুনরায় চালু করেছে বাংলাদেশ বিমান। তবে শুধু আবুধাবির আইডেন্টিটি ও সিটিজেনশিপ অথরিটির গ্রিন সিগন্যাল ও ইমিগ্রেশন থেকে চূড়ান্তভাবে বোর্ডিং পাস পাওয়া যাত্রীরা যেতে পারবেন।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোকাব্বির হোসেন বলেন, কাতারে আমরা ৭ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনটা ফ্লাইট অপারেট করবো। সেখানে কিছু বিধিনিষেধ রয়েছে; পিসিআর টেস্ট রিপোর্ট লাগবে এবং তাদের একটা অ্যাপস আছে, সেটাতে তথ্যগুলো দিলে তারা অ্যাপ্রুভাল দেবে।মার্চ পর্যন্ত আকাশ পথে দেশে আসা সাত লক্ষাধিক যাত্রীর মধ্যে ইউরোপ আমেরিকা প্রবাসীরা ফেরার সুযোগ পেলেও আটকা পড়েছেন সিংহভাগ মধ্যপ্রাচ্য প্রবাসী। অনেকে চাকরি হারিয়ে প্রতিদিনই বিশেষ ফ্লাইটে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers