শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মালয়েশিয়া ফিরতে পারবেন না প্রবাসীরা

মালয়েশিয়া ফিরতে পারবেন না প্রবাসীরা

মালয়েশিয়া থেকে যেসব বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন তারা এখনই সেখানে ফিরতে পারবেন না। এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

হাইকমিশন জানায়, যেসব কর্মী মালয়েশিয়া থেকে ছুটিতে গিয়ে বাংলাদেশে অবস্থান করছেন, মালয়েশিয়ায় আসার জন্য অপেক্ষায় আছেন এবং ইতোমধ্যে অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে মালয়েশিয়া সরকার রিকোভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) জারি করেছে। এ আরএমসিও চলাকালে বিদেশি সাধারণ কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশ করার সুযোগ নেই। আরএমসিও তুলে নিলে নিজ নিজ কোম্পানির সঙ্গে যোগাযোগ করে মালয়েশিয়ায় আসার ব্যবস্থা করতে হবে।

তবে এ সুযোগে এক শ্রেণির দুষ্টুচক্র ভিসা দেওয়াসহ মালয়েশিয়া ফেরত আসার বিষয়ে প্রলোভন দেখিয়ে টাকা-পয়সা নেবার চেষ্টা করছে। এ বিষয়ে সতর্ক হবার জন্য অনুরোধ করা হলো।

মালয়েশিয়া সরকার থেকে আরএমসিও’র মেয়াদ গত ৩১ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে গত সপ্তাহে আরএমসিও’র মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers