শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মোল্লাহাট উচ্চ আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মানের অভিযোগ

মোল্লাহাট উচ্চ আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মানের অভিযোগ

আল আমিন খান সুমন,(বাগেরহাট)

বাগেরহাটের মোল্লাহাট উচ্চ আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মানের অভিযোগ উঠেছে জনেক শেখ ফয়জুল করিম পিটুর বিরুদ্ধে। ফয়জুল করিমের ভাইয়ের মেয়ে ফাহমিনা করিমের আবেদনের প্রক্ষিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্বত্তেও তিনি মোল্লাহাট বাজার সংলগ্ন ৩৭ শতক জমির উপর ভবন নির্মান করে যাচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ না করার জন্য বললেও ফয়জুল করিম তার ৩০ থেকে ৩৫ জন শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন এমন অভিযোগ করেন ফাহমিনা করিম।ফাহমিনা করিম বলেন, আমার বাবা শেখ রেজাউল করিম মৃত্যুবরণ করার পর থেকে আমার

চাচা আমাদের পৈত্রিক সম্পত্তি জোর দখল করে নেওয়ার চেষ্টা করে। নায্য পাওনা বুঝে পেতে ২০১৯ সালে বাগেরহাট আদালতে বাটোয়ারা মামলা করি (মামলা নং ৮৪/১৯)। এরপর আমার চাচা শেখ ফয়জুল করিম পিটু বাজার সংলগ্ন ৩৭ শতক জমির উপর ভবন নির্মানের চেষ্টা করেন। আমরা মৌখিকভাবে নিষেধ করার পরও চাচা ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন। আমরা হাইকোর্ট আবেদন করল উচ্চ আদালত ভবন নির্মাণ নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞা বলবত থাকা স্বত্তেও আমার চাচা

অতিরিক্ত শ্রমিক নিয়ে ভবন নির্মাণ করে যাচ্ছেন। আমরা উপজেলা প্রশাসন ও মোল্লাহাট থানা পুলিশকে জানানোর পর তারা কাজ করে যাচ্ছেন। আমরা এখন কি করব আদালত নিষেধাজ্ঞা দিলেও যদি কাজ করে তাহলে আমরা কোথায় যাব। আমার ন্যায্য পাওনা প্রাপ্তির জন্য এই নিষেধাজ্ঞা বলবত রাখার অনুরোধ করছি এবং ন্যায় বিচার চাই।

ফাহমিনা করিম আরও বলেন, আমার চাচাতো ভাই ইমরুল করিম পুলিশের এসআই হওয়ার সুবাধে স্থানীদের এবং আমাদের বিভিন্ন হুমকী ধামকী দিয়েছে। যার ফলে আমাদের আদালত নিষেধাজ্ঞা স্বত্তেও কেউ তাদের বিরুদ্ধে কোন কথা বলছেন না।
এবিষয় শেখ ফয়জুল করিম পিটুর সাথে একাধিক বার ফোন করা হলে তিনি রিভিস করেননি। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কবির বলেন, এটাতো আমাদের কাজ নয়, আদালতের নির্দেশ বাস্তবায়ন করার দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার। তিনি আমাদের সহযোগিতা চাইলে পুলিশ দেওয়া হবে।মোল্লাহাট

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোফফারা তাসনীন বলেন, উপজেলা সদর পারিবারিক জমিজমা সংক্রান্ত বিবাদের বিষয়টি আমাদের অবহিত করার পর আমরা উভয় পক্ষকে ডেকে কথা বলেছি। আদালতের নির্দেশনার বিষয় আমরা তাদেরকে অবহিত করছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers