শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দালালসহ নারী আটক

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দালালসহ নারী আটক

ইমরান হোসেন মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ব্যাপক হারে মানুষ ভারতে প্রবেশের চেষ্টা করছে। মহেশপুর ৫৮ বিজিবি সুত্রে এ খবর নিশ্চত করা হয়েছে।কিছুদিন পরপরই মহেশপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে ঢোকার চেষ্টা করা হলেও ৫৮বিজিবি তা ব্যার্থ করে দিচ্ছে। গত দুই সপ্তায় এরকম ১৫/২০জনকে বিজিবি আটক করে জেল হাজতে পাঠিয়েছে। করোনাকালীন সময়েও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ জড়ো হচ্ছে মহেশপুর সীমান্তের বিভিন্ন গ্রামে। সীমান্ত এলাকার এক শ্রেনীর দালাল মোটা অংকের টাকা নিয়ে ভারতে পাচার কাজে সহায়তা করছে। বৃহস্পতিবার ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুর উপজেলার সস্তার বাজার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার সময় দিপিকা সরকার (২৮) নামে এক নারীকে আটক করেছে। তিনি গোপালগঞ্জের মকছেদপুর উপজেলার দিঘরা গ্রামের অনুকুল সরকারের মেয়ে। যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫১ হতে আনুমানিক ৮কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তর থেকে বিজিবি সদস্যরা দিপিকা সরকারকে আটক করে। এ সময় পাচার কাজে নিয়োজিত দালাল মহেশপুরের বাশঁবাড়িয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মনিরুল ইসলামকে বিজিবি হাতেনাতে ধরে ফেলে। তবে পালিয়ে যায় মনিরুলের আরেক সহযোগি জলুলি গ্রামের আলম দালাল। অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে গমনে সহায়তা করার অপরাধে দালাল মনিরুল ও আলমের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। বিজিবি ঘটনাস্থল থেকে ০১টি অটোরিক্সা, ০২টি মোবাইল সেট ও ০২টি সীমকার্ড জব্দ করেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers