শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
অবস্থা আশঙ্কাজনক, ঢাকায় আনা হচ্ছে সেই ইউএনওকে

অবস্থা আশঙ্কাজনক, ঢাকায় আনা হচ্ছে সেই ইউএনওকে

চুলকাঠিডেস্ক :  সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ওয়াহিদা ও তার বাবা ওমর আলী শেখকে কোপায় দুর্বৃত্তরা। ওয়াহিদা খানমকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখান থেকে বেসরকারি হাসপাতাল ডক্টরস ক্লিনিকের আইসিউতে রাখা হয় তাকে। এরপর অবস্থা বেশি গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ডক্টরস ক্লিনিকের অতিরিক্ত পরিচালক মেরাজুল মুরসালিন জানিয়েছেন, ওয়াহিদা খানমের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম বলেছেন, বাড়ির পেছনে ভাঙা ভেন্টিলেটর দিয়ে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। এ কাজে তারা একটি মই ব্যবহার করে। বাড়ির পেছনে মইটি পাওয়া গেছে।

জানা যায়, নওগাঁ থেকে মাঝে মাঝে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন তিনি। ওয়াহিদা খানমের স্বামী রংপুরের পীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন।

দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম জানান, আনুমানিক রাত ৩টার দিকে ঘরের ভেন্টিলেটর দিয়ে এক যুবক প্রবেশ করে। প্রথমে ওই যুবক তার বাবাকে আহত করে পাশের ঘরে আটকে রাখে। পরে ওয়াহিদা খানমের ওপর হামলা চালায়। এলোপাতারিভাবে তাকে কুপিয়ে পালিয়ে যায়। মূলত উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers